Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাশরাফিকে জাতীয় দলে দেখতে চান আশরাফুল

January 22, 2023
in ক্রিকেট সাফারি, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাশরাফিকে জাতীয় দলে দেখতে চান আশরাফুল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ইনজুরি নিয়েই খেলছেন তিনি। বয়সটাও প্রায় ৪০। তারপরও মাশরাফি বিন মর্তুজা অনন্য। দাপট দেখাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বল হাতে তরুণদের চেয়েও ভাল খেলছেন ম্যাশ। সঙ্গে নেতৃত্বের গুণে দলকেও ম্যাচের পর ম্যাচ জিতিয়ে যাচ্ছেন সিলেট স্টাইকার্সের অধিনায়ক। বিপিএলের চলতি মৌসুমে মাশরাফির এমন পারফরম্যান্সে চোখ আছে মোহাম্মদ আশরাফুলের।

মাশরাফির খেলায় মুগ্ধ আশরাফুল। তাইতো বন্ধুর পাশে দাঁড়িয়ে বললেন নির্বাচকদের উচিত ফের মাশরাফিকে জাতীয় দলে সুযোগ দেওয়া। কারণ ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছেন তিনি।

চলতি বিপিএলে এখন অব্দি ৬ ম্যাচ খেলেছেন মাশরাফি। ৬.৭৫ ইকোনমি ও ১৫ বোলিং গড়ে তুলেছেন ৯ উইকেট। ওয়াহাব রিয়াজের পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তারই। সঙ্গে নেতৃত্বের ম্যাজিক তো আছেই। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তার দল সিলেট।

মাশরাফির এই ঝলকে মুগ্ধ তারকা ক্রিকেটার আশরাফুল। তাইতো মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘মাশরাফির যা পারফরম্যান্স তাতে অবশ্যই তার জাতীয় দলে খেলা উচিত। তরুণ ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা করলে উইকেট, ইকোনমি রেট সবদিক থেকেই মাশরাফি সেরা। সে জাতীয় দলে খেলবে কি না তা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ তাতে সে সহজেই সুযোগ পাবে।’

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ৮৮ ওয়ানডে, ২৮ টি-টুয়েন্টি ও ১ টেস্ট। এরমধ্য তিন ফরম্যাটে ১১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশ জেতে ৬১ ম্যাচে। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০ ম্যাচ জয়ের রেকডও তার।। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে তার নেতৃত্বে।

এদিকে নিজের ক্রিকেট ক্যারিয়ার ও জাতীয় দলে ফেরা নিয়ে আশরাফুল বলেন, ‘এখন আর আশা করি না। এখন আমি শুধু খেলতে চাই। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ আছে তারা যে বসে আছে ওইটা নিয়েই চিন্তায় আছি। আর হয়তো একটা-দুইটা সিজন খেলবো তারপর শেষ। এখনও ওইভাবে চিন্তা করিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার একটা খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো হয়তো শেয়ার করতে চাই।’

Previous Post

মেয়েদের বিশ্বকাপে ১৫ সদস্যের বাংলাদেশ দল

Next Post

মালিক ম্যাজিকে জিতল রংপুর

Related Posts

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি
বিশেষ প্রতিবেদন

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

6
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

5
Next Post
মালিক ম্যাজিকে জিতল রংপুর

মালিক ম্যাজিকে জিতল রংপুর

Discussion about this post

সর্বশেষ..

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে শেষবার ২০২১ সালের এপ্রিলে মাঠে নামার পর দীর্ঘ চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন।...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD