Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইপিএলে খেলার অনুমতি পাবেন সাকিব-লিটন?

December 26, 2022
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইপিএলে খেলার অনুমতি পাবেন সাকিব-লিটন?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সাকিব আল হাসান ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়েছেন, এটা অনেকেরই জানা। পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার লিটন দাসেরও ঠিকানা হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দলে। প্রথমবারের মতো ভারতীয় ফ্রাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন তিনি।

তাইতো এখন প্রশ্ন উড়ছে- আগামী বছর আইপিএল চলার সময় তো বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা থাকবে। তারা কী তখন খেলার অনুমতি পাবেন?

উত্তর হলো সব ঠিকঠাক থাকলে-আইপিএলের পুরোটাতে খেলতে পারবেন না সাকিব-লিটন। ২০২৩ সালে আইপিএল চলবে মধ্য মার্চ থেকে মে পর্যন্ত। ৬৮ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৭৪টি। বাংলাদেশের ক্রিকেটাররা শুরুর আর শেষ দিকে থাকতে পারবেন না। মাঝামাঝিতে ২৪ দিনের জন্য তারা পাবেন অনাপত্তিপত্র।

এমনিতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি। মার্চে আয়ারল্যান্ড আসবে। খেলবে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ।এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে তিন ওয়ানডে ও চার টি-টুয়েন্টি খেলতে। বিসিবি থেকে বিসিসিআইকে জানানো হয়েছে, ‘আইপিএলে আয়ারল্যান্ড সিরিজে নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবেন।’

তবে মুস্তাফিজুর রহমান এমন চাপে নাও পড়তে পারেন। দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের পেসারকে রেখে দিয়েছে। তার বাংলাদেশেরন হয়ে টেস্টে খেলার সম্ভাবনা নেই।

এবার কলকাতা লিটনকে ৫০ লাখ রুপিতে আর সাকিবকে দেড় কোটি রুপিতে দলে নিয়েছে। আইপিএল নিয়ে এবার তেমন কথা বলছেন না সাকিব ঢাকা টেস্ট শেষে প্রসঙ্গ উঠতেই এড়িয়ে গেলেন। লিটন বললেন, ‘ওরকম কোনও কিছু না (অনুভূতি)… এখনও দেরি আছে, অনেক দূর (আইপিএলের)। আগে যাই, তার পর অনুভূতি হবে।’

Previous Post

সেই মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

Next Post

বছরের সবচেয়ে বেশি রান লিটনের

Related Posts

বৃষ্টির শঙ্কায় সিরিজ নির্ধারণী বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির শঙ্কায় সিরিজ নির্ধারণী বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

9
বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

3
Next Post
বছরের সবচেয়ে বেশি রান লিটনের

বছরের সবচেয়ে বেশি রান লিটনের

Discussion about this post

সর্বশেষ..

বৃষ্টির শঙ্কায় সিরিজ নির্ধারণী বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বৃষ্টির শঙ্কায় সিরিজ নির্ধারণী বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজকের ম্যাচেই। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে দুই...

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
3

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD