Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

টেস্টের দ্বিতীয় দিনটা হতে পারত বাংলাদেশের

December 23, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্টের দ্বিতীয় দিনটা হতে পারত বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শিরেোনামটা আক্ষেপ জাগানিয়া। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটা হতে পারতো সাকিব আল হাসানদের। কিন্তু তা হয়নি নিজেদের ভুলে। ফিল্ডিংয়ে সেই তথৈবচ অবস্থা। তার খেসারত দিল দল। ভারতের ১ম ইনিংসের রান ৩১৪। এক জুটিতেই ১৫৯ রান। অথচ ক্যাচ-স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে পারল আরও আগেই অলআউট করা যেতে সফরকারীদের।তারপরও সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে অন্তত ঢাকা টেস্টের লড়াইয়ে আছে বাংলাদেশ।

মিরপুরের শেরেবাংলায় শুক্রবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছে ৩১৪ রানে। প্রথম ইনিংসে তাদের লিড ৮৭ রান।

অথচ রিশব পান্ত ও শ্রেয়াস আইয়ারের জুটি দ্রুত ভাঙতে পারলে দৃশ্যপট ভিন্ন হতো। কিন্তু পঞ্চম উইকেটে দারুণ লড়াই করে দুজন গড়েন ১৫৯ রানের জুটি, মাত্র ১৮২ বলে।

পান্ত ফিরতে পারতেন ১১ রানে। এরপর ৫৯ রানেও জীবন পান তিনি। আর শ্রেয়াস ফিরতে পারতেন ১৫ রানে। ২১ রানেও পেয়েছেন জীবন। কিন্তু টাইগার ফিল্ডাররা হতাশ করেন। পান্ত দাপটে খেলে ৭ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করে আউট। খেলেন মাত্র ১০৪ বল। টেস্টে তার সেঞ্চুরি ৫টি। ৯০ ছুঁয়ে আউট ৬ বার।

শ্রেয়াস ১০ চার ও ২ ছক্কায় তুলেন ১০৫ বলে ৮৭ রান। চট্টগ্রামে করেন ৮৪ রান।

শেষ সেশনে ৬১ রানে শেষ ৬ উইকেট হারায় ভারত। এরপর বাংলাদেশ নেমে টেস্টের দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৬ ওভারে তুলেছে ৭ রান। লড়াইটা শনিবার বেশ কঠিনই হবে টাইগার ব্যাটসম্যানদের।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০

ভারত ১ম ইনিংস: (আগের দিন ১৯/০) ৮৬.৩ ওভারে ৩১৪ (রাহুল ১০, গিল ২০, পুজারা ২৪, কোহলি ২৪, পান্ত ৯৩, শ্রেয়াস ৮৭, আকসার ৪, অশ্বিন ১২, উনাদকাট ১৪*, উমেশ ১৪, সিরাজ ৭; তাসকিন ১৫-২-৫৮-১, সাকিব ১৯.৩-৩-৭৯-৪, খালেদ ১০-১-৪‌১-০, তাইজুল ২৫-৩-৭৪-৪, মিরাজ ১৭-২-৬১-১)।

বাংলাদশ ২য় ইনিংস: ৬ ওভারে ৭/০ (শান্ত ৫, জাকির ২; উমেশ ২-১-৪-০, অশ্বিন ৩-১-৩-০, উনাদকাট ১-১-০-০)।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD