Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ দেওয়া উচিত

December 3, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব-লিটনের দাপটের ম্যাচে লড়ে হারল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাপারটা চোখে পড়ছে প্রতিবারই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন বাংলাদেশি ক্রিকেটারদের অবহেলা। সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান ছাড়া অন্য বাংলাদেশি ক্রিকেটারদের পাত্তা নেই। বাংলাদেশ সফরে এসে এনিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক।

রোহিত শর্মা মনে করেন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত। শনিবার মিরপুরে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ, তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন ক্রিকেটার। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’-

ভারতীয় দল এখন রয়েছে বাংলাদেশ সফরে। যেখানে তারা স্বাগতিকদের সঙ্গে খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু সিরিজ।

তার আগে উঠল আইপিএল প্রসঙ্গ। এমনিতে ভারতের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব-মুস্তাফিজ ছাড়া স্বল্প সময়ের জন্য ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, তামিম ইকবালরা। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমদের নিলামে নাম নিবন্ধন হলেও কোন দলই কিনেনি।

এ অবস্থায় আসছে আসরে সাকিব, তাসকিন, লিটন দাস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ নিলামে নাম উঠেছে। আর দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে। রোহিত টাইগার ক্রিকেটারদের আইপিএল প্রসঙ্গ উঠতেই বলেন, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD