Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওয়ানডে সিরিজে নেই, টেস্টে থাকবেন তামিম?

December 1, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অপ্রত্যাশিত এক রেকর্ডের চূড়ায় তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দল। তাদের সঙ্গে মাঠের লড়াই শুরু ৪ ডিসেম্বর। কিন্তু তার আগেই একের পর এক দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ফর্মে থাকা তাসকিন আহমেদকে নিয়েই দুঃসংবাদ। তিনি নেই ওয়ানডে সিরিজের প্রথমটিতে। তারচেয়েও খারাপ খবর হলো গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন তামিম ইকবাল।

কুঁচকির চোটের কারণে নিয়মিত অধিনায়ক তামিমকে ছাড়াই বাংলাদেশকে খেলতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুধু ওয়ানডে সিরিজ নয়, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তাকে পাওয়া যাবে কীনা শঙ্কা থাকছে।

বুধবার নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচের সময় ক্ষতিটা হয় তামিমের। তখনই চোটে পড়েন তিনি। তাইতো বৃহস্পতিবার তামিমের স্ক্যান করানো হয়। যেখানে ভাল খবর আসেনি। এ অবস্থায় বিসিবির মেডিকেল বিভাগ থেকে তামিমকে দুই সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে। এর অর্থ ১০ ডিসেম্বর শেষ ওয়ানডের আগে তার সেরে উঠার সুযোগই নেই। এমন কী প্রথম টেস্টও মিস করতে পারেন, যেটি শুরু ১৪ ডিসেম্বর।

তামিম ছিটকে গেলেও তার পরিবর্তে আপাতত কাউকে নেওয়া হবে না-এমনটাই জানা গেছে। পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর এই প্রথম কোনো সিরিজ মিস করছেন তিনি। আর তাসকিন আহমেদ পিঠের পুরোনো চোট ফিরে আসায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে পারছেন না। তার জায়গায় ডাকা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।

২০১৫ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বৃহস্পতিবার সন্ধ্যায় এসেছে ভারত ক্রিকেট দল। মিরপুরের শেরেবাংলায় ৪ ডিসেম্বর, রোববার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট যথাক্রমে শুরু ১৪ ও ২২ ডিসেম্বর। প্রথম টেস্ট চট্টগ্রামে। পরেরটি ঢাকায়।

ভারত সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

Previous Post

তাসকিন-তামিমকে নিয়ে দুঃসংবাদ

Next Post

বিশ্বকাপের নক আউটে কে কার মুখোমুখি

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
বিশ্বকাপ ফুটবল উৎসব

বিশ্বকাপের নক আউটে কে কার মুখোমুখি

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD