Saturday, March 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে পাকিস্তান-নিউজিল্যান্ড

November 9, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে পাকিস্তান-নিউজিল্যান্ড
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জিতলেই কেবল মিলবে ফাইনালের টিকিট। এমন এক সমীকরণের ম্যাচে বুধবার দুপুর দুইটায় সিডনিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড।

এবারের বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছিল নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা। ওই এক ম্যাচে যে অস্ট্রেলিয়ার রানরেট কমেছিল, সেখান থেকে তার আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। যেটুকু দাঁড়িয়েছিল, তাতে এম ম্যাচের মাইনাস রানরেটই ছিটকে দিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

অন্যদিকে পাকিস্তানের শুরুটা ছিল খুবই হতাশাজনক। প্রথম দুই ম্যাচে পরাজয়। তাও কিভাবে? একেবারে শেষ বলে গিয়ে। ভারতের কাছেও হারতে হয়েছিল এভাবে, জিম্বাবুয়ের কাছেও। পরপর দুই ম্যাচে শেষ বলে এসে পরাজয় পাকিস্তানের বিদায়ই লিখে দিয়েছিলেন কেউ কেউ।

কিন্তু সেই পাকিস্তানই কি না আজ সেমিফাইনালের অন্যতম একটি দল। আজ যারা ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে টুর্নামেন্টটা দুর্দান্ত শুরু করা নিউজিল্যান্ডের বিপক্ষে।

গত মাসেই নিউজিল্যান্ডের মাটিতে, ক্রাইস্টচার্চে স্বাগতিকদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছিল পাকিস্তান। সেমির লড়াইয়ে নামার আগে যা প্রেরণা হিসেবে কাজ করছে পাকদের।

অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটাররা দুর্দান্ত। গ্লেন ফিলিপস তো যেন স্বপ্নের ফর্মে রয়েছেন। কেনে উইলিয়ামসন, ডেভন কনওয়েরাও আছেন রানের মধ্যে। তবে পাকিস্তানি বোলাররা গত কয়েক ম্যাচে নিজেদের মেলে ধরতে পেরেছেন। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম কিংবা শাদাব খানরা প্রতিপক্ষ ব্যাটারদের দাঁড়াতেই দিচ্ছেন না। অন্যদিকে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল সান্তনার, ইশ সোধিরাও কম যাচ্ছেন না। ফিল্ডিংয়েও কিউইরা দুর্দান্ত।

সব মিলিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দ্রুপদি লড়াইয়ের অপেক্ষায় পুরো বিশ্ব।

Previous Post

হতাশা সঙ্গী করেই বাংলাদেশের বিদায়

Next Post

১৩ বছর পর বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান

Related Posts

জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের
বিশেষ প্রতিবেদন

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

4
মিরপুরের বিকল্প ভেন্যুর চিন্তায় বিসিবি
বিশেষ প্রতিবেদন

মিরপুরে আর স্লো উইকেট নয়, রান হওয়ার ইঙ্গিত

5
ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

10
Next Post
১৩ বছর পর বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান

১৩ বছর পর বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান

Discussion about this post

সর্বশেষ..

জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

by cricbdadmin
0
4

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। টুর্নামেন্ট আয়োজনের সময় ঘনিয়ে এলেও এখনো...

মিরপুরের বিকল্প ভেন্যুর চিন্তায় বিসিবি

মিরপুরে আর স্লো উইকেট নয়, রান হওয়ার ইঙ্গিত

by cricbdadmin
0
5

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে নামবে টাইগাররা। আগামী...

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

by cricbdadmin
0
10

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ। খেলোয়াড়দের আগেই প্রস্তুতির অংশ হিসেবে...

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

by cricbdadmin
0
7

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণের অপেক্ষা এখন শেষের প্রহরে। আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।...

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের

লিটনের অভিজ্ঞতাই ভরসা

by cricbdadmin
0
6

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতায় নিজের সেরা ছন্দ যেন হারিয়েই ফেলেছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর এই সংস্করণে আর মাঠে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD