Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

নারী ফুটবলারদের ট্রফি জয়ের আনন্দ ছুঁয়েছে সাকিব-তামিমদের

September 20, 2022
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নারী ফুটবলারদের ট্রফি জয়ের আনন্দ ছুঁয়েছে সাকিব-তামিমদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সাফল্যের আকাশে উড়ছে বাংলাদেশের নারী ফুটবল দল। সোমবার নেপালকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার ফুটবলে এবারই প্রথম বাংলাদেশের নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। নারী দলের এমন জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলেও।

সোমবার স্কটল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার আগে সাবিনা খাতুনদের অভিনন্দন জানায় নারী ক্রিকেট দল। আবার জাতীয় দলের পুরুষ ক্রিকেটাররাও সামিল এই আনন্দে!

টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম সবাই প্রশংশায় মেতেছেন নারী ফুটবল দলের। পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান, লিটন দাস সবাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানালেন অভিনন্দন বার্তা।

তারকা ক্রিকেটার সাকিব আল হাসান লিখেছেন, ‘সাফ ২০২২ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা দলকে অভিনন্দন! আপনাদের নিখুঁত দৃঢ় সংকল্প, চেতনা এবং শক্তি সকলের হৃদয় জয় করেছে এবং অবশ্যই প্রত্যেককে অনুপ্রাণিত করবে বিশেষ করে নারীদের, একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নের পেছনে ছুটতে!’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় অর্জন।’

জাতীয় দলের সাবেক অদিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ…মা শা আল্লাহ আমাদের প্রিয় বোনদের সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য অনেক অভিনন্দন। সত্যিই আপনাদের সকলকে নিয়ে গর্বিত বোধ করছি… সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের স্যালুট।’

পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লিখলেন, ‘হ্যাঁ! বাংলাদেশ ইতিহাস গড়েছে এবং নেপালকে ৩-১ গোলে হারিয়ে তাদের প্রথম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।’ উইকেটরক্ষক নুরুল হাসান সোহান লিখেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ জেতার জন্য আমাদের মেয়েদের আন্তরিক অভিনন্দন।’ লিটন দাস অভিনন্দন লিখলেন, ‘অভিনন্দন মেয়েরা আমাদের গর্বিত করার জন্য। চ্যাম্পিয়ন।’

মেহেদী মিরাজ লেখেন, ‘নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন!’ আবার নারী দুই দলের তারকা পেসার জাহানারা আলমও উচ্ছ্বসিত, ‘অভিনন্দন মেয়েরা! আলহামদুলিল্লাহ…আমাদের প্রিয় বোনদেরকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য আন্তরিক অভিনন্দন! তোমাদের সবার জন্য গর্বিত।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD