Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিশ্বকাপের আগে দেশের বাইরে টাইগারদের ক্যাম্প!

September 13, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হতাশ করা ব্যাটিং বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অক্টোবরেই অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপ। যেখানে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ দল। তার আগে প্রস্তুতিটা ভাল করতে চায় টাইগাররা। কারণ টি-টুয়েন্টিতে এমনিতেই দুঃসময় বাংলাদেশের। তাইতো বিশ্বকাপ আর নিউজিল্যান্ড সফরের আগে দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প করার কথা চিন্তা করছে বিসিবি।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে এ পরিকল্পনা বিসিবির। বৃষ্টির কারণে দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প ঠিকঠাক হয়নি। তাই এমন ভাবনা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এসে সভা করেন নাজমুল। এরপর গণমাধ্যমের সঙ্গে বলেন, ‘বৃষ্টির কারণে যে পরিকল্পনা ছিল, শ্রীরাম ক্রিকেটারদের দেখবে, সেটির কিছুই হচ্ছে না। এ কারণে অন্য জায়গায় ক্যাম্প করার চিন্তা করছি। সম্ভাব্য জায়গা দেখা হচ্ছে, আগামীকালের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।’

পাপন আরও বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশের মাটিতে আমরা একটা ক্যাম্প করতে চাই। ক্যাম্পটা কোথায় হতে পারে, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আজকে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক্সপ্লোর করব। এরই মধ্যে আমরা দুই-তিনটা দেশের সাথে আলাপ করেছি। আশা করি, কালকের মধ্যে জানাতে পারব।’

বলা হচ্ছে-ক্যাম্পের জন্য সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছে। যেখানে প্রস্তুতি ম্যাচও খেলতে পারে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডে বাংলাদেশ দল যাবে আগামী ২ অক্টোবর। ৭ অক্টোবর শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে সেখানে হবে ত্রিদেশীয় সিরিজ।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD