Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিবের সহকারী তিনি

August 28, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের সহকারী তিনি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

খবরটা রীতিমতো চমকই। কারণ আলোচনায় ছিলেন এনামুল হক বিজয়। বলা হচ্ছিল তিনিই হবেন সাকিব আল হাসানের ডেপুটি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে আফিফ হোসেন ধ্রুবকে সহ-অধিনায়কের দায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক সাকিবের সহকারীর ভূমিকাতেই দেখা যাবে তাকে।

গত শনিবার খবরটি জানিয়েছে বিসিবি। অবশ্য পারফরম্যান্স দিয়ে কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন ধ্রুব। দল জায়গাও করে নিয়েছেন এই তরুণ। এবার তারই একটা স্বীকৃতি পেয়ে গেলেন তিনি।

অবশ্য সাকিবকে টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ অব্দি। সেই সময় ঘোষণা করা হয়নি সহ-অধিনায়কের নাম। এবার একজনকে বেছে নিতেই হলো বোর্ডের। এমনিতে বাংলাদেশের টি-টুয়েন্টি দলে অনেক দিন ধরেই নিয়মিত আফিফ।ওয়ানডে দলেও আছেন তিনি।

যদিও বয়স মাত্র ২২। এই বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৭ টি-টুয়েন্টি খেলে ১১৮.১০ স্ট্রাইক রেটে তুলেছেন ৬৯৮ রান। অফ স্পিনে ১৬ ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। এবার নতুুন পরীক্ষা আফিফের।

এশিয়া কাপ শনিবার শুরু হলেও বাংলাদেশ এখনো মাঠে নামেনি। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের সঙ্গে। আফগানরা এরইমধ্যে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে এক পা দিয়ে রেখেছে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD