Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আমি মনে করি ও যোগ্য- সোহান প্রসঙ্গে সাকিব

July 24, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আমি মনে করি ও যোগ্য- সোহান প্রসঙ্গে সাকিব
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন দ্বায়িত্ব পেয়ে শুভেচ্ছাতে ভাসছেন তিনি। অনেকেই বলছেন যোগ্য মানুষটির হাতেই উঠেছে টি-টুয়েন্টির নেতৃত্ব। তাইতো নুরুল হাসান সোহানকে এবার শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান। সিনিয়র ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন জিম্বাবুয়ে সফরের টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ক্রিকেটার। মুশফিকুর রহিম-মাশরাফি বিন মর্তুজার পর শুভেচ্ছা জানালেন সাকিবও।

সোহানের ওঠে আসার পুরোটাই দেখেছেন সাকিব। দুজন একই বিভাগীয় দলের। দুজনের সম্পর্কটাও পুরোনো। তার পথ ধরে এবার টেস্ট অধিনায়ক সাকিব প্রশংসা করলেন সোহানের। চট্টগ্রামে ডিবিএল সিরামিকের ব্র্যান্ড অ্যাম্বাসেন্ডর হয়ে নতুন একটি শাখা উদ্বোধন করতে যান তিনি। সেখানেই সোহানকে নিয়ে কথা বলেন সাকিব।

শনিবার রাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য। এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এ জন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভ কামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত সোহানকে এক সিরিজের জন্য অধিনায়ক করেছে। এই ফরম্যাটে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও চাপের মুখে আছেন তিনি। কে জানে নেতৃত্ব হারাতেও পারেন। গুঞ্জন আছে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বে আসবেন সাকিব। এমন কী এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে নেতৃত্বে দেখা যেতে পারে তাকে।

এদিকে টি-টুয়েন্টির মতো সাফল্য নেই টেস্টেও। যেখানে নেতৃত্বে ফিরেছেন সাকিব। মুমিনুল হককে সরিয়ে দ্বায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এখানে সাফল্য আসবে কবে? সাকিব বলছিলেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন‌্য সময় লাগবে। বাংলাদেশ দল এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাই আমাদের একটু সময় লাগবে।’

এদিকে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

টি-টুয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।

Previous Post

যে কারণে সোহান ছিলেন প্রথম পছন্দ

Next Post

পাঁচ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সাকিবের

Related Posts

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা
বিশেষ প্রতিবেদন

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

20
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

23
শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

11
Next Post
পাঁচ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সাকিবের

পাঁচ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সাকিবের

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
20

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

by cricbdadmin
0
23

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি অধ্যায় শুরু করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
11

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল না...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD