Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্রামে রিয়াদ, জিম্বাবুয়ে সফরে অধিনায়ক সোহান

July 22, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

রীতিমতো চমকই দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন ছিল জিম্বাবুয়ে সফরে সরিয়ে দেওয়া হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। বোর্ড অবশ্য বেশ হিসেব করেই এগিয়েছে। সফর থেকে বিশ্রামে রেখেছে নিয়মিত অধিনায়ক রিয়াদকে। তার জায়গায় নেতৃত্বে তুলে দেওয়া হলো নুরুল হাসান সোহানকে। বাংলাদেশ টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক তিনি।

শুধু মাহমুদউল্লাহ নয় বিশ্রামে মুশফিকুর রহিমও। আর সাকিব আল হাসান ছুটিতে থাকায় নেই এই সফরের দলে। তবে মাহমুদউল্লাহ রিয়াদের টি-টুয়েন্টি অধিনায়কত্ব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় বিসিবি। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার মানে টি-টুয়েন্টিতে বাংলাদেশের অষ্টম অধিনায়ক হতে যাচ্ছেন সোহান।

রাজধানীর একটি হোটেলে শুক্রবার টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে বসেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক ছিলেন।

সভা শেষে জালাল ইউনুস জানান, জিম্বাবুয়ে সিরিজের জন‍্যই নেতৃত্ব পেয়েছেন সোহান, ‘দেখুন, টি-টুয়েন্টিতে রিয়াদ আমাদের অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টুয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে পাঠানো হচ্ছে। এই দলটাকে সামলানোর জন্য সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে মাহমুদউল্লাহকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় নিয়ে চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের পারফরম্যান্স কি হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’

নতুন অধিনায়ক সোহানকে নিয়ে জালাল বলেন, ‘সোহান ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে। ওর মধ‍্যে আমরা লিডারশিপ কোয়ালিটি দেখেছি। ঘরোয়া ক্রিকেটে সে পরীক্ষিত একজন অধিনায়ক। ও অভিজ্ঞ এবং অনুপ্রাণিত করার সামর্থ‍্য ওর আছে।’

টি-টুয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

টি-টুয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।

Previous Post

সাকিব যেন ‘ক্রিকেট বিশ্বের নবাব’

Next Post

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলে চমক

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
শাস্তি পেলেন সাকিব-মাহমুদুল্লাহ রিয়াদরা

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলে চমক

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD