Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিন বছরের বিপিএল সূচি চূড়ান্ত

July 19, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তিন বছরের বিপিএল সূচি চূড়ান্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার দীর্ঘ মেয়াদে ঘরোয়া সূচির দিকে নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী তিন মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর তারিখ ঠিক করা হয়েছে। জানা গেল সামনের আসর শুরু হচ্ছে সামনের বছর ৫ জানুয়ারি। বিসিবির বোর্ডসভা শেষে রোববার এই তথ্য দেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

নবম আসর ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের বছর দশম আসর শুরু ৬ জানুয়ারি। শেষ ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি। ফাইনাল ১১ ফেব্রুয়ারি।

প্রতি বছর সাত ফ্র্যাঞ্চাইজি খেলবে বলে জানাল বিসিবি। প্রতিটি দলের সঙ্গেই তিন বছরের জন্য চুক্তি করবে বোর্ড। সামনের সপ্তাহেই বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ফ্র্যাঞ্চাইজি আহ্বান করবে বিসিবি। পুরোনো ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে নতুন কোম্পানিও থাকবে।
ফ্র্যাঞ্চাইজি নিয়ে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

বিপিএলের গত আসরে ছিল ছয় ফ্র্যাঞ্চাইজি। এবার এবার তিন বছরের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করছে বিসিবি। নাজমুল হাসান পাপনর বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেবো। এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়। সেটা বিবেচনা করে সামনে আগের মতো সব থাকবে, তাও না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিস্কার করেই বিজ্ঞাপন দেবো। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

বিপিএলের নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত বছর খেললেও অন্যরা ছিল না।

Previous Post

জুনিয়র টাইগারদের আরেক মিশন শুরু

Next Post

তামিমকে ছাড়াই ফিরছে বাংলাদেশ দল

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
শ্রীলঙ্কা সফরে ভালো কিছুর অপেক্ষায় তামিম

তামিমকে ছাড়াই ফিরছে বাংলাদেশ দল

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD