Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সিলেটে বন্যা: ক্যাম্পের মাঝ পথে ফিরলেন ক্রিকেটাররা

June 18, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিলেটে বন্যা: ক্যাম্পের মাঝ পথে ফিরলেন ক্রিকেটাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ভয়াবহ রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। পানি বেড়েই চলেছে। বৃষ্টিও চলছে অঝোর ধারায়। এরইমধ্যে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক পথ আর রেলপথ দুটোতেই পানি। বিমানবন্দরেও পানি। সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় সেখানে ক্রিকেট চালিয়ে যাওয়া তো সম্ভবই নয়। এ কারণেই ক্যাম্পের মাঝ পথ থেকেই ফিরে আসছে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগ।

চলতি মাসের শুরু থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছিল বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের (এইচপি) ক্যাম্প। আরও কিছুদিন চলার কথা ছিল। কিন্তু সিলেট শহর বন্যায় প্লাবিত হওয়ায় ক্যাম্প পণ্ড। আকবর আলিরা শনিবারই ধরেছেন ঢাকার পথ।

এখন হোটেলে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠ ও ইনডোরে পালা করে অনুশীলন করবেন এইচপি দলের ক্রিকেটাররা। অবশ্য মিরপুরে ১২ জুন থেকে চলছে বিসিবির আরেকটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। এ কারণেই সকালে ও বিকেলে এইচপির জন্য মাঠ ফাঁকা করে দুপুরের সময়টা টাইগার্সের জন্য সময় ঠিক করে দেবে বিসিবি।

এইচপি ক্যাম্পের এবারের পর্বে অনুশীলনে আছেন ২৭ জন তরুণ ক্রিকেটার। এবারের এইচপি ক্যাম্পে শুরু হয় ১৫ মে। কক্সবাজারে অনুশীলন পর্ব শেষে সিলেটে ক্যাম্প চলছিল। এই ক্যাম্প চলার কথা ছিল ৬ জুলাই পর্যন্ত। কিন্তু বন্যায় ফিরে আসতে হলো ক্রিকেটারদের।

ঈদের ছুটির পর এইচপি দলের ক্যাম্পের শেষ পর্ব হওয়ার কথা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে ভেন্যু পাল্টে চট্টগ্রামের বদলে খুলনায় হবে এইচপির ক্যাম্পের শেষ পর্ব।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD