Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

হোল্ডারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দল

June 9, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হোল্ডারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

খবরটা নিশ্চিত করেই স্বস্তির। বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজের জন্যই জেসন হোল্ডারকে রাখা হয়েছে বিশ্রামে। ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে আছেন কেমার রোচ। পেসার শ্যানন গ্যাব্রিয়েলও নেই দলে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দলটা মনের মতো ঘোষণা করতে পারেনি উইন্ডিজ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য বুধবার ১২ জনের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে রোচ ফিটনেস টেস্টে পাশ করতে পারলে যোগ দেবেন দলের সঙ্গে। মূল স্কোয়াডে জায়গা না পেলেও রিজার্ভ তালিকায় আছেন ক্যারিবিয়ান গ্রেট শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজেনারায়ন চন্দরপল।

তেজেনারায়ন তার বাবার মতোই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটিংয়ের ধরনটাও প্রায় একই। অবশ্য বাবা ছিলেন মিডল অর্ডার, ছেলে ওপেনার। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেই নজর কেড়েছেন নির্বাচকদের।

এদিকে আইপিএল খেলে ফেরার পর বোর্ডের কাছে বিশ্রাম চান হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে।

প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল-

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।

ফিটনেস প্রমাণ সাপেক্ষে: কেমার রোচ।
রিজার্ভ: তেজেনারায়ন চন্দরপল, শারমন লুইস।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD