Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তামিমের সেঞ্চুরির ম্যাচে হাসলো মুশফিক-লিটনের ব্যাট

May 17, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমের সেঞ্চুরির ম্যাচে হাসলো মুশফিক-লিটনের ব্যাট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘুরে দাঁড়ানো একটা দিন। এছাড়া বুঝি উপায়ও ছিল না। প্রথম ইনিংসেই যে শ্রীলঙ্কা তুলে ৩৯৭ রান। জবাবটা তো দেওয়া চাই। তৃতীয় দিনে এসে ঠিকই জবাব দিল বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে এখন দাপট মুমিনুল হকের দলের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

বাংলাদেশ একটি দারুণ দিন কাটিয়েছে। মঙ্গলবার তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ১ম ইনিংসে ৩ উইকেটে ৩১৮।

যদিও লঙ্কানদের ১ম ইনিংসের চেয়ে টাইগাররা এখনো পিছিয়ে ৭৯ রানে। শতরান করেছেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি করে অপরাজিত মুশফিকুর রহিম ও লিটন দাস। ১৩৪ বলে মুশফিক ৫৩ ও লিটন ১১৩ বলে ৫৪ রান করেন। ২১১ বলে ৯৮ রান তুলেছে এই জুটি।

তামিম ইকবাল রিটায়ার্ড হার্ট। তামিম ২১৭ বলে ১৩৩ রান করে অবসর নেন তিনি। এর আগে মঙ্গলবার ৭৬ রানে বাংলাদেশ দিন শুরু করে। মাহমুদুল হাসান জয় ফেরেন ৫৮ রানে। তামিমের সঙ্গে গড়েন শতরানের জুটি। ৫ বছর পর টেস্টে ওপেনিংয়ে শতরানের জুটি পেল বাংলাদেশ।

রান উৎসবের এই দিনে ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১ ও মুমিনুল ২ রান তুলে ফেরেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কাসুন রাজিথা। তিনি বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হয়ে নামে মাঠে।

তৃতীয় দিনে ৮৮ ওভার, ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে ২৪২ রান। সকালের সেশনে ২৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে তামিম ও জয় তুলেন ৮১ রান। এরপর জয়ের বিদায়ে ১৬২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত ফেরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

কিন্তু শেষ বিকেলে দারুণ লড়াই করেন লিটন ও মুশফিক। তারা ৩৫ ওভারে তুলেন ৯৮ রান। বাংলাদেশ পিছিয়ে আর ৯৭ রানে, হাতে উইকেট ৭টি।

হাফসেঞ্চুরি পথে মুশফিক পেছনে ফেলেন তামিমকে। তিনিই এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রানসংখ্যা এখন ৪৯৮২। ১৩৩ রান নিয়ে আহত অবসর হওয়া তামিমের রান ৪৯৮১ রান। তামিমকে সরিয়ে মুশফিক বনে যান বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ টেস্ট রান ছোঁয়ার হাতছানি মুশির সামনে!

একইসঙ্গে ফিফটিতে সাকিবের পাশে মুশফিক। তিনি ১২৪ বলে ২টি চারে মাইলফলক স্পর্শ করেন। মুশফিকের এটি ২৬তম টেস্ট ফিফটি, বাংলাদেশের হয়ে যা সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ৩১টি ফিফটি করে শীর্ষে তামিম।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭/১০ (আগের দিন ২৫৮/৪) (ম্যাথুজ ১৯৯, চান্দিমাল ৬৬, ডিকভেলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; শরিফুল ২০-৩-৫৫-০, খালেদ ১৬-১-৬৬-০, নাঈম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩)

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৭ ওভারে ৩১৮/৩ (জয় ৫৮, তামিম ১৩৩ রিটায়ার্ড হার্ট, শান্ত ১, মুমিনুল ২, মুশফিক ৫৩*, লিটন ৫৪*; বিশ্ব ৮-০-৪২-০, আসিথা ১৬-২-৫৫-১, রমেশ ৩১-৮-৮৩-০, এম্বুলদেনিয়া ২৭-৬-৩৯-০, ধনঞ্জয়া ১৩-২-৩৯-০, রাজিথা ১১-৪-১৭-২)।

# চট্টগ্রাম টেস্ট তৃতীয় দিন শেষে

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD