জাতীয় দল চট্টগ্রামে লড়ছে শ্রীলঙ্কার সঙ্গে। পাশেই সমুদ্র শহর কক্সবাজারে প্রস্তুত হচ্ছেন জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটাররা।
পর্যটন নগরীতে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু।
সোমবার ১৬ মে সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক মাঠে শুরু হয়েছে ক্যাম্পের প্রথম পর্ব। একদিন আগে কক্সবাজারে পা দিয়ে বিশ্রামেই ছিল দল। এবার নেমে পড়ল অনুশীলনে। ক্যাম্প চলবে ১ জুন পর্যন্ত। যেখানে হবে ফিটনেস ও বোলিং ক্যাম্প। কক্সবাজারের পর ক্যাম্প সিলেটে। ২ জুলাই থেকে ৬ জুলাই চলবে স্কিল অনুশীলন। তারপর চট্টগ্রামে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর স্কিল ক্যাম্প ও অনুশীলন ম্যাচ।
কক্সবাজারের এইচপি ক্যাম্পে কোচ হিসেবে আছেন জাফরুল এহসান। পেস বোলিং কোচ চম্পকা রামানায়েকে যোগ দেবেন কিছুদিন পরই।
একনজরে বিসিবি এইচপি স্কোয়াড-
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা।
পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হোমাম্মদ এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।
স্পিনার: রকিবুল হাসান, হাসান মুরাদ, মোহাম্মদ রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।
উইকেটরক্ষক: আকবর আলি।



