Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিব-মাশরাফির দাপট

April 21, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব-মাশরাফির দাপট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এমনিতেই দাপট দেখাচ্ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই দাপুটে দলে এবার সাকিব আল হাসান যোগ দিতেই আরও চনমনে হয়ে উঠল লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে বৃহস্পতিবার বিকেএসপিতে লিজেন্ডসরা মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। যেখানে সাকিব ও মাশরাফির বোলিং তোপে নাজেহাল প্রতিপক্ষ।

বৃষ্টির কারণে সকালে নির্ধারিত সময় শুরু হতে পারেনি খেলা। যে কারণে ওভার কমে দাঁড়ায় ৩৩-এ। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক থামে ১৫২ রানে।

মোহামেডানের সাকিব দুদিন আগেই নাম লেখালেন লিজেন্ডস অব রূপগঞ্জে। ঘরের ছেলে ঘরে যেন ফিরলেন। এই ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা অনেক পুরোনো। চেনা ক্লাবের হয়ে নেমেই চমক। বলল হাতে সাকিবের সমান ২ উইকেট নেন অধিনায়ক মাশরাফি। তার

বিকেএসপিতে উইকেট ভেজা থাকায় নির্ধারিত সময়ের বেশ পর ম্যাচ শুরু হয়। ১৭ ওভার কমে ম্যাচ দাঁড়ায় ৩৩ ওভারে। যেখানে টস জিতে প্রাইম ব্যাংককে আগে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। দলটির হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন তামিম ইকবাল। আল-আমিন হোসেনকে ছয় দিয়ে রানের খাতার খুলেও সুবিধা করতে পারেননি তামিম। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের বলে আউট হন ৫ বলে ৮ রান তুলে।

শাহাদত হোসেন দিপুকে শুরেতেই ফেরান নাবিল সামাদ। এরপর নিজের দুই ওভারে ফেরান মুমিনুল (১৩) ও মিঠুনকে (৩)সোজঘরের পথ দেখান মাশরাফি। নাসির হোসেনকেও দ্রুত ফেরান সাকিব। তবে এনামুল হক বিজয় ধরে রাখেন ছন্দ। বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তিনি।

সাইফ হাসানকে টপকে গেলেন এদিন। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে সাইফ ৬২.৬১ গড়ে রান করেন ৮১৪। বিজয়ের রান এখন ৮৭৮ রান। মৌসুমের ষষ্ঠ অর্ধশতক তুলে নিয়ে বিজয় ফেরেন ৭৩ রানে। ৯১ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ১ চারে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান বিজয়।

বল হাতে এদিন সফল রূপগঞ্জের চিরাগ জানিও। তিনিও নেন দুটি উইকেট। নাবিল ও আল আমিন নেন একটি করে উইকেট।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রূপগঞ্জ। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়ে সুপার লিগে পথচলা শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD