Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এক ঘণ্টার সিদ্ধান্তে লিজেন্ডস অফ রূপগঞ্জে সাকিব

April 20, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাঁচ ভারতীয়র সঙ্গে শচীনের বিশ্বকাপ একাদশে সাকিব
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

পারিবারিক জীবনে বড় একটা ঝড় সামাল দিয়েছেন তিনি। তিন সন্তান, মা সুস্থ হয়ে উঠলেও শাশুড়িকে হারিয়েছেন সাকিব আল হাসান। এরপর সন্তানের পড়াশোনার জন্য ছুটে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। মিস করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রাউন্ড রবিন লিগও। তিনি যে দলে নাম লিখিয়েছিলেন সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব জায়গা করে নিতে পারেনি সুপার সিক্সে। মনে হচ্ছিল- এবার বুঝি লিগে দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

কিন্তু নাটকীয় ঘটনা ঘটল, একদিন আগেই। মোহামেডানের সাকিব নাম লেখালেন লিজেন্ডস অব রূপগঞ্জে। ঘরের ছেলে ঘরে যেন ফিরলেন। এই ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা অনেক পুরোনো। সেটিই মজবুত হলো।

সুপার লিগে খেলতে বুধবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পা রাখলেন সাকিব। জানালেন হঠাৎ করেই তার এই সিদ্ধান্ত। এক ঘন্টার সিদ্ধান্তে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখান সাকিব। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, লিজেন্ডস অব রূপগঞ্জে খেলতে সাকিবকে ছাড়পত্র দিয়েছেন তারা।

দেশে ফিরে বুধবার বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলছিলেন, ‘একদম হঠাৎ করেই সিদ্ধান্ত। মানে এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্তটি নেওয়া। ভাবলাম- যেহেতু একটা সুযোগ আছে খেলার, সামনে শ্রীলঙ্কা সিরিজটাও আছে, তো এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি, আমার জন্য প্রস্তুতি ভালো হবে। যেহেতু বেশ অনেক দিনের গ্যাপ একটা হয়ে গেল, প্রায় এক মাসের মতো হয়ে গেল যে ক্রিকেট খেলি না। যদি এই চারটা ম্যাচ খেলতে পারি, খেলার মধ্যে আসার একটা সুযোগ হলো। সেজন্যই সুযোগটি নেওয়া।’

এই সুযোগেই রূপগঞ্জে নাম লেখালেন সাকিব। সব ঠিক থাকলে রূপগঞ্জের আগামী ম্যাচেই দলে যোগ দেবেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জ বৃহস্পতিবার লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে। ম্যাচটি হবে বিকেএসপির চার নম্বর মাঠে। ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী, কোনো ক্রিকেটার নিজ ক্লাবে কোনো ম‍্যাচ না খেললে আর তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে তিনি খেলতে পারেন অন‍্য কোনো দলে।

সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে ঢাকা সফরে আসছে শ্রীলঙ্কা। এবার এই সিরিজে খেলতে চান সাকিব। বলছিলেন, ‘এটায় সন্দেহের কোনো ব্যাপার ছিল বলে আমার মনে হয় না। যদি কোনো ইমার্জেন্সি থাকত, অবশ্যই সেটি অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলব। এখন অবশ্যই ভালো অনুভব করছি। মনোযোগটা এখন ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে মিরপুরে।

তার আগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সুপার লিগের বাকি ৪টি ম্যাচ খেলবেন সাকিব। এই ৪ ম্যাচ দিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে চান তিনি। প্রিমিয়ার ক্রিকেট লিগে ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রূপগঞ্জ। বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে দলটি। পরের তিনটি ম্যাচ আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়ে সুপার লিগে পথচলা শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

Previous Post

মোশাররফ রুবেল আর নেই

Next Post

বিসিবির চুক্তিতে স্বাক্ষর করলেন সাকিব-তামিমরা

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

9
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত

বিসিবির চুক্তিতে স্বাক্ষর করলেন সাকিব-তামিমরা

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD