Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিব, শুভ জন্মদিন

April 9, 2022
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্ত্রীর পাশে থাকতে ছুটি মিলল সাকিবের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একদিন-২৪ মার্চ। এই তারিখেই জন্ম সাকিব আল হাসানের। যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস লেখা অসম্ভব। ১৯৮৭ সালের আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। আজ বৃহস্পতিবার ৩৪ বছরে পা দিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

সাকিবের বাবা মাশরুর রেজা। কৃষি ব্যাংকের কর্মকর্তা। বাবা ফুটবল পছন্দ করলেও ছেলে ছিল ক্রিকেটের পোকা। এভাবেই একদিন চোখে পড়ে যান এক আম্পায়ারের। তারপর খেলেন মাগুরার ইসলামপুর পাড়া ক্লাবে। মাগুরা জয় করে সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মানে বিকেএসপিতে এসে ভর্তি হন। তারপর মাত্র ১৫ বছর বয়সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা শুরু।

তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। ধাপে ধাপে উঠে এসেছেন চূড়ায়। সাকিব ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-টুয়েন্টি আর পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার।

ক্যারিয়ারে শুরু থেকেই সাফল্য তার সঙ্গে থেকেছে। ২০০৯ সালে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। তারপর ২০১৫ সালের জানুয়ারিতে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হন তিনি। তিনি এখন মিস্টার অলরাউন্ডার নামেই পরিচিত।

টেস্ট খেলেছেন ৫৯ টি। ১০৯ ইনিংসে রান ৪০২৯, গড় ৩৯.৫০, শতক ৫ টি, অর্ধশতক ২৬ টি। উইকেট নিয়েছেন ২১৫টি, ইনিংসে ৫ উইকেট ১৮ বার। ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছেন ২২১টি। রান ৬৭৫৫, গড় ৩৭.৭৩। সেঞ্চুরি ৯টি, অর্ধশতক ৫০ টি। উইকেট ২৮৫টি। টি-টুয়েন্টি ক্রিকেটে ৯৬ ইনিংসে রান ১৯০৮। উইকেট ১১৯টি।

২০১২ সালের ১২ ডিসেম্বর বিশেষ দিনে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র বসবাসকারী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন। তাদের সংসারে দুই কন্যা সন্তান ও এক পুত্র। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি ও ছোট মেয়ের নাম ইররাম। ২০২১ সালের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান। দুই কন্যার পর ছেলে আইজাহ আল হাসান।

জন্মদিনে সাকিবকে ক্রিকবিডি২৪.কম-এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা!

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD