Thursday, June 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুর্দান্ত জয়ে শুরু লিজেন্ডস অফ রূপগঞ্জের

March 15, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুর্দান্ত জয়ে শুরু লিজেন্ডস অফ রূপগঞ্জের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরুতে ব্যাটসম্যানরা পথ দেখালেন, এরপর বোলাররাও সফল। দুইয়ে মিলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবার দারুণ জয়ে মৌসুম শুরু করল লিজেন্ডস অব রূপগঞ্জ। নাঈম ইসলাম-সাব্বির রহমানের যুতসই ব্যাটিংয়ের পর নিখুঁত বোলিংয়ে শুভসূচনা সাবেক চ্যাম্পিয়নদের। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে অনায়াসে হারিয়ে হাসিমুখ লিজেন্ডসদের।

বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার ডিপিএলে মুখোমুখি হয় রূপগঞ্জ ও গাজী গ্রুপ। যেখানে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৯১ রান তুলে রূপগঞ্জ। জবাবে নেমে ৩০.৪ ওভারে ১৪৪ রানে অলআউট গাজী গ্রুপ। ১৪৭ রানের বড় জয় নিয়ে এবারের লিগে পথচলা শুরু হলো রূপগঞ্জের।

ব্যাটসম্যানরাই শুরুতে পথ তৈরি করে দিয়েছেন। সাবেক চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন নাঈম। তার ১১৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। ৪৯তম ওভারে এসে আউট হন তিনি। তার আগে ৭৫ বলে করেন অর্ধশতক।

তার পাশাপাশি সাব্বির মেলে ধরেন নিজেকে। নাঈমের সঙ্গে পঞ্চম উইকেটে ৩১ বলে তুলেন ৫০। শেষ অব্দি ২৫ বলে ৫টি চার ও ১টি ছয়ে করেন ৪২ রান। রবিউল করেন ৪৬ রানে। তার আগে নাঈমের সঙ্গে জুটি বেঁধে করেন ৮৩ রান। ভারতীয় ব্যাটসম্যান চিরাগ জানি করেন ৪৪ বলে ৪৭। তানভীর হায়দার ৭ ও মেহেদী হাসান রানা ১ রানে অপরাজিত। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাজী অনিক। ২ উইকেট নেন আলমগীর হোসেন।

এরপর গাজী গ্রুপ ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারায়। ৪৫ রানে ৪ উইকেট পতনে প্রতিপক্ষকে চেপে ধরে লিজেন্ডসরা। মাহমুদুল হাসান জয় করেন ৩৩। তিনি একাই কিছুটা লড়েন। বাকিটা সময় রূপগঞ্জেরই দাপট।

রূপগঞ্জের হয়ে ৭ জন বোলিংয়ে প্রত্যেকেই নিয়েছেন উইকেট। ২ উইকেট করে নেন সনজিত সাহা ও তানভীর হায়দার। সবচেয়ে কম ৪টি বল করে এক উইকেট নিয়েছেন অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাটে-বলে দাপটে তিনিই ম্যাচসেরা!

সংক্ষিপ্ত স্কোর-

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৯১/৭ (তানজিদ ২৩, আলভি ১৭, রকিবুল ৪৬, নাঈম ৯২, চিরাগ ৪৭, সাব্বির ৪২, তানবীর ৭, মেহেদি রানা ১*; আলমগীর ১০-০-৬৫-২, আশিকুর ১০-০-৬৮-০, কাজী অনিক ১০-০-৩৬-৩, মাহমুদুল ৪-০-২২-০, হাবিব মেহেদি ১০-০-৫৯-০, আল আমিন জুনিয়র ৬-০-৩৪-১)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩০.৪ ওভারে ১৪৪/১০ (মারুফ ১, সানি মৃধা ১৭, ফরহাদ ১১, আল আমিন জুনিয়র ৯, মাহমুদুল ৩৩, আকবর ২৯, সাইদ ১০, কাজী অনিক ৭, হাবিব মেহেদি ৪, আশিকুর ১১, আলমগীর ০*; নাবিল ৬-০-২৩-১, শফিকুল ৫-১-১৭-১, চিরাগ ৪-০-১২-১, সঞ্জিত ৯-০-৪৭-২, মেহেদি রানা ৪-০-২১-১, তানবীর ২-০-১০-২, নাঈম ০.৪-০-৮-১)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: নাঈম ইসলাম

Previous Post

নাঈমের আট রানের আক্ষেপ, বড় পুঁজি রূপগঞ্জের

Next Post

আইসিইউতে লড়ছেন মোশাররফ রুবেল

Related Posts

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা
বিশেষ প্রতিবেদন

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

20
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

23
শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

11
Next Post
ফের ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেল

আইসিইউতে লড়ছেন মোশাররফ রুবেল

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
20

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

by cricbdadmin
0
23

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি অধ্যায় শুরু করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
11

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল না...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD