Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

March 5, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অভিষেক বিশ্বকাপ। অভিষেক ম্যাচ। স্বপ্নের ছোঁয়ায় ভাল কিছু হতেই পারতো। কিন্তু হলো না। প্রত্যাশার সঙ্গে দেখা হলো না প্রাপ্তির। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমে জয় দিয়ে রাঙাতে পারল না বাংলাদেশ। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল হার মানল ৩২ রানে।

নিউজিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় বাংলাদেশ। ৪৯.৫ ওভারে অলআউট হয়ে তারা করে ২০৭ রান। জবাব দিতে নেমে ৪৯.৩ ওভারে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।

যদিও বেশ জবাব দিয়েছিলেন উদ্বোধনী জুটিতে ৬৯ রান তুলে শামীমা সুলতানা ও শারমিন আক্তার। তারপর সেই ধারাবাহিকতাটা ধরে রাখা হয়নি। দলও হারায় পথ। পেসারদের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ফারিহা তৃষ্ণা শিকার করেন তিন উইকেট। দুই অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও রিতু মনি নেন দুটি করে উইকেট।

শুরুতে হেরে কঠিন পরীক্ষায় টাইগ্রেসরা। সোমবার স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে নিগার সুলতানা জ্যোতির দল।

এই ম্যাচ শুরুর আগে প্রয়াত দুই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রডনি মার্শ ও শেন ওয়ার্নকে স্মরণ করে দুই দল। এক মিনিট নীরবতায় স্মরণ করা হয় দুই কিংবদন্তিকে।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ৪৯.৫ ওভারে ২০৭/১০ (উলভার্ট ৪১, ব্রিটস ৮, গুডল ১২, লিস ২৫, ডু প্রিজ ১৮, ক্যাপ ৪২, ট্রায়ন ৩৯, চেট্টি ১, ইসমাইল ৩, ক্লাস ৪*, খাকা ২; জাহানারা ৯-১-২৮-২, তৃষ্ণা ১০-০-৩৫-৩, সালমা ৯-০-৪৬-১, রিতু মনি ৯.৫-১-৩৬-২, নাহিদা ৫-০-২৭-০, রুমানা ৭-০-২৯-১)।

বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৭৫/১০ (শামিমা ২৭, শারমিন ৩৪, ফারজানা ৮, মুর্শিদা ০, রুমানা ২১, নিগার ২৯, সালমা ২, রিতু ২৭, জাহানারা ৫*, নাহিদা ০, তৃষ্ণা ০; ইসমাইল ১০-০-৩৩-১, ক্যাপ ৯.৩-০-৩৭-১, খাকা ১০-৩-৩২-৪, ক্লাস ১০-১-৩৬-২, লিস ২-০-১২-০, ট্রায়ন ৮-১-২২-০)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা: আয়াবঙ্গা খাকা।

Previous Post

শেন ওয়ার্ন: বিদায় কিংবদন্তি, বিদায় যাদুকর

Next Post

শেন ওয়ার্নের জন্য থমকে গেলো মিরপুর

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
শেন ওয়ার্নের জন্য থমকে গেলো মিরপুর

শেন ওয়ার্নের জন্য থমকে গেলো মিরপুর

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD