Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশে ফিরলেন সিডন্স

February 2, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশে ফিরলেন সিডন্স
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

গত মাসেই কথা পাকা হয়েছে। এবার কাজে যোগ দিতে বাংলাদেশে পা রাখলেন জেমি সিডন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন এই অস্ট্রেলিয়ান কোচ। দুই বছরের জন্য এই দায়িত্ব নিতে বুধবার বাংলাদেশে এসেছেন তিনি।

অবশ্য এর আগেও সিডন্স কাজ করেছেন বাংলাদেশে। তখন ছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ। নতুন দফায় কাজ করতে বুধবার বিকেলে ঢাকায় পা রাখেন সিডন্স।

মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জেমি সিডন্সের বিষয়টা আসলে ওনাকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে। আপনারা জানেন অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আমাদের ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। সো দুজন আমাদের এখন ব্যাটিং কোচ আছেন, স্পেশালিশস্ট ব্যাটিং কোচ। এখন পর্যন্ত যেটা আছে, প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজ করবেন।’

এর আগে ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন জেমি সিডন্স। এরপর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দ্বায়িত্ব ছাড়েন। সিডন্সের অধীনে ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে বাংলাদেশ। হেরেছে ১৬টি।

ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়। হার ৫৩টিতে। ২০০৭ সাল থেকে ২০১১ আইসিসি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি সাকিব-তামিমদের কোচ ছিলেন। ফের বাংলাদেশে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত সিডন্স। এক ভিডিও বার্তায় বলেছিলেন,‘দুই বছর বাংলাদেশে কাটানোর পরিকল্পনা রয়েছে। এই বছরের অক্টোবরেই অস্ট্রেলিয়াতে আমাদের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি তরুণ কয়েকজন খেলোয়াড়দের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। শুধু জাতীয় দল নয়, জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কাজ করবো। আমি আগেও সেখানে কাজ করেছি। সেখানে কাজ করতে আমি ভালোবাসি।’

Previous Post

বিপিএলে কে কোথায় দাঁড়িয়ে

Next Post

মিশন বিপিএলে মঈন

Related Posts

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

0
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

5
Next Post
মিশন বিপিএলে মঈন

মিশন বিপিএলে মঈন

Discussion about this post

সর্বশেষ..

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
0

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
10

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD