করোনার শঙ্কা উড়িয়ে দিয়ে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরমধ্যে আলাদা করে আলো কেড়েছেন একজন। তিনি স্পিনার নাজমুল ইসলাম অপু। তার নতুন উদযাপন ভঙ্গি নজর কেড়েছে। যা তামিল অভিনেতা আল্লু অর্জুনের ‘ব্লকবাস্টার’ সিনেমা সাহসী চরিত্র পুষ্পার ছাপ। পুষ্পার মতো আইকনিক একটি ‘সিগনেচার’ উদযাপন করতে দেখা যাচ্ছে অপুকে।
মঙ্গলবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচসেরা অপু। তার পারফরম্যান্সে সিলেট সানরাইজার্সও জিতেছে বড় ব্যবধানে। কিন্তু এই সাফল্যের খবরের দিনে অপুর ডানহাতে দুটি সেলাই পড়েছে।
ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতে চোট পান অপু। ম্যাচে তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট সেরা হন।
এদিকে কোন ম্যাচ না খেলেই বিপিএল থেকে ছিটকে গেলেন আল আমিন হোসেন। সিলেট সানরাইজার্সের হয়ে বিপিএল খেলার কথা ছিল এই পেসারের। তার পরিবর্তে সিলেট দলে টেনেছে আলাউদ্দিন বাবুকে।
এবার আঙুলের চোটে খেলতে পারছিলেন না। বিসিএল চলার সময় অনুশীলনে আঙুলে চোট পান তিনি। গ্রেড টুয়ের ইনজুরিতে চার সপ্তাহর জন্য ছিটকে যান এই পেস বোলার। এ অবস্থায় তাকে ছাড়তে হলো বিপিএল। তার দুর্ভাগ্যের দিনে ভাগ্য খুলল আলাউদ্দিন বাবুর।



