Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

হতাশায় বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের

January 17, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হতাশায় বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে প্রথম ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ দল। হার দিয়েই যুব বিশ্বকাপে মিশন শুরু হলো

গতবারের চ্যাম্পিয়নদের। ইংল্যান্ডের যুবাদের সঙ্গে পেরে উঠলেন না রকিবুল হাসানরা। সেন্ট কিটসে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড জিতল ৭ উইকেটে।

অবশ্য ব্যাট হাতে বাজে খেলার মাশুল দিয়ে ম্যাচটা হারল জুনিয়র টাইগাররা। ৯৭ রানে ইনিংস শেষের পরই যেন হার লেখা হয়ে যায়। ঘুরে দাঁড়ানোর মিশনে আগামী বৃহস্পতিবার কানাডার বিপক্ষে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই ভরাডুুবি ব্যাটসম্যানদের। ৫১ রানে ৯ উইকেট হারায় দলটি। এরপর শেষ উইকেটে রিপন মণ্ডল ও নাইমুর রহমানের ৪৬ রানের জুটিতে কিছুটা সম্মানজনক স্কোর আসে। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে ৩৩ রান করে অপরাজিত রিপন।

ইংল্যান্ডের যুবা ক্রিকেটার জশুয়া বয়ডেন ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট । তিনিই পান ম্যাচ সেরার পুরস্কার।

ম্যাচশেষে বাংলাদেশের অধিনায়ক রকিবুল দায়ী করলেন ব্যাটসম্যানদের। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং নিয়ে বসতে হবে, ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব। শেষ দিকে কিছু ব্যাটসম্যান ভালো ব্যাট করেছে। আমাদের মূল ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারলে অনেক ভালো করতে পারব। বোলিং আমরা ভালোই করেছি, উইকেট থেকে সহায়তা পেয়েছি। তাই বোলিং ও ফিল্ডিং ইউনিট নিয়ে খুশি আমি। আমাদের ব্যাটিংয়ে নজর দিতে হবে আর উন্নতি করতে হবে।’

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৩৫.৩ ওভারে ৯৭/১০ (মাহফিজুল ৩, আরিফুল ৪, নাবিল ০, আইচ ১৩, ফাহিম ১, আশিকুর ৯, মামুন ৪, মেহরব ১৪, রকিবুল ০, নাইমুর ১১, রিপন ৩৩*; বয়ডেন ৯-৪-১৬-৪, সেলস ৯-২-২৯-১, ফাতেহ ৬-০-২৯-১, অ্যাস্পিনওয়াল ৮-১-১৮-২, প্রেস্ট ২.২-১-৫-১, বেথেল ১-১-০-০)

ইংল্যান্ড: ২৫.১ ওভারে ৯৮/৩ (থমাস ১৫, বেথেল ৪৪, প্রেস্ট ৪, রিউ ২৬*, লুক্সটন ৬*; আশিকুর ৪-৩-৪-০, মেহরব ৬-২-২৫-০, রকিবুল ৪-১-১৩-১, রিপন ৬-১-২৩-১, আরিফুল ২.১-০-১১-০, নাইমুর ৩-০-২২-০)

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জশুয়া বয়ডেন

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD