Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ

December 7, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্টের প্রায় দুই দিন খেলাই হয়নি। তারপর তো ড্রয়ের মঞ্চ তৈরিই হয়ে যায়! কিন্তু সেই টেস্টেও এখন দারুণ চাপে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল ফলো-অনের শঙ্কায়। ফলো-অন এড়াতে হলে ১০১ রান করতে হবে বাংলাদেশকে। ঠিক এ অবস্থায় মুমিনুল হকের দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৭৬। আরও ২৫ রান চাই ফলো-অন বাঁচাতে।

এর আগে ঢাকা টেস্টে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০০ রান তুলে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। সন্দেহ নেই ভয়াবহ চাপে থেকেই বুধবার শেষদিনে মাঠে নামবে টাইগাররা।

এমন দুঃসংবাদে আশার প্রদীপ হয়ে আছেন একজনই-সাকিব আল হাসান। তিনি ২৩ রানে আছেন উইকেটে। ফলোঅন এড়াতে লড়ছেন তিনি। সঙ্গে কোন রান না করে আছেন তাইজুল ইসলাম।

পাকিস্তানের স্পিনার সাজিদ খান একাই নিয়েছেন ৬ উইকেট। তিনি যে ঘূর্ণি যাদু দেখাচ্ছিলেন তাতে আলোকস্বল্পতায় বাংলাদেশের স্বস্তি। একটু আগেই দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা। আলোকস্বল্পতায় খেলা শেষ হয় ২৩ ওভার আগে। দৃষ্টিকটু খেলে জতাশই করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ব্যাটিং অ্যাপ্রোচ ও বাজে শটের মহড়া চলেছে। তাতেই নিষ্প্রাণ ম্যাচেও প্রাণ ফিরে এসেছে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা একটু লড়াই করলেন নাজমুল হোসেন শান্ত। তিনি করেন ৩০, সাকিব আল হাসান দিন শেষ করেন ২৩ রানে অপরাজিত থেকে। এছাড়া কেউ দু অঙ্ক ছুঁতে পারেননি। বাংলাদেশের ৭ উইকেটের ৬টিই নিয়েছেন সাজিদ খান, অন্যটি রান আউট।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ৯৮.৩ ওভারে ৩০০/৪ (ডি.) (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০*, রিজওয়ান ৫৩*; ইবাদত ২৩-৩-৮৮-১, খালেদ ১৭.৩-৫-৪৯-১, সাকিব ১৯-৭-৫২-০, তাইজুল ২৫-৬-৭৩-২, মিরাজ ১৪-২-৩৭-০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬ ওভারে ৭৬/৭ (সাদমান ৩, মাহমুদুল ০, শান্ত ৩০, মুমিনুল ১, মুশফিক ৫, লিটন ৬, সাকিব ২৩*, মিরাজ ০, তাইজুল ০*; আফ্রিদি ১-০-১-০, নুমান ১২-২-৩৩-০, সাজিদ ১২-৩-৩৫-৬, বাবর ১-০-১-০)।

# ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে

Previous Post

৩০০ করেই ইনিংস ঘোষণা পাকিস্তানের

Next Post

ভারতকে হারিয়ে শিরোপা জিতল জুনিয়র টাইগাররা

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

8
রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
Next Post
ভারতকে হারিয়ে শিরোপা জিতল জুনিয়র টাইগাররা

ভারতকে হারিয়ে শিরোপা জিতল জুনিয়র টাইগাররা

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD