Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৩০০ করেই ইনিংস ঘোষণা পাকিস্তানের

December 7, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৩০০ করেই ইনিংস ঘোষণা পাকিস্তানের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

আগের দিন একটি বলও মাঠে গড়ায়নি। তখনই অনেকটা ভাগ্য নির্ধারিত হয়ে গেছে ঢাকা টেস্টের। তবে সহজে হাল ছাড়তে রাজি নয় পাকিস্তান। লড়াই জমিয়ে তোলার চেষ্টা থাকল সফরকারীদের। মোহাম্মদ রিজওয়ানের পর ফাওয়াদ আলমের হাফসেঞ্চুরিতে ৩০০ পূর্ণ করেই চতুর্থ দিনে এসে পাকিস্তান ঘোষণা করে প্রথম ইনিংস। এবার বাংলাদেশের ব্যাটসম্যানদের পালা।

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাটিং করতে নামে সফরকারীরা। বৈরি আবহাওয়ার কারণে প্রথম দিন খেলা হয় ৫৭ ওভার। যেখানে ২ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে পাকিস্তান। দ্বিতীয় মাত্র ৬ ওভার ২ বল খেলা হয়। পাকিস্তান আরও যোগ করে ২৭। তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। চতুর্থ দিন সাড়ে ৯টায় খেলা শুরুর কথা ছিল। তবে মঙ্গলবার শুরু হয় সাড়ে ১০টা ৫০ মিনিটে।

এরপর দেড় সেশন ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১১২ রান যোগ করে পাকিস্তান। ৭৬ রান করেন বাবর। রিজওয়ান ৫৩ ও ফাওয়াদ ৫০ রানে অপরাজিত। ৯৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০০ রানে পা দিয়েই ইনিংস ঘোষণা। দুটি উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। একটি উইকেট নেন খালেদ হোসেন-এবাদত হোসেন।

আগের দিন মাঠেই আসেনি দুই দল। অঝোর ধারার বৃষ্টির মধ্যে হোটেল ছেড়ে মিরপুরের হোম অব ক্রিকেটে আসার কোন কারণই ছিল না। একটি বলও মাঠে গড়ায়নি আগের দিন। তবে মঙ্গলবার সূর্য না হাসলেও ঠিকই শুরু হয়েছে ঢাকা টেস্ট। সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয় খেলা।

দুই দিনের বৃষ্টিতে উইকেট বড্ড অন্যরকম। স্যাঁতস্যাতে। আর বাউন্স অসমান। এ অবস্থায় ব্যাটিং করাটা সহজ নয়। তারমধ্যে বাংলাদেশের বোলিংও ভাল হচ্ছে। অবশ্য সেই প্রতিকূলতার মধ্যে ৯৬ বলে ফাওয়াদ স্পর্শ করেন ফিফটি। ১৫ টেস্টে তার দ্বিতীয় ফিফটি এটি, শতক আছে ৫টি।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ৯৮.৩ ওভারে ৩০০/৪ (ডি.) (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০*, রিজওয়ান ৫৩*; ইবাদত ২৩-৩-৮৮-১, খালেদ ১৭.৩-৫-৪৯-১, সাকিব ১৯-৭-৫২-০, তাইজুল ২৫-৬-৭৩-২, মিরাজ ১৪-২-৩৭-০)।

# চতুর্থ দিনে পাকিস্তানের ইনিংস ঘোষণা পর্যন্ত

Previous Post

মিরপুরে আশার আলো

Next Post

ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

8
রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
Next Post
ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ

ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD