Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকা টেস্টে আলোকস্বল্পতায় হতাশার একদিন

December 4, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকা টেস্টে আলোকস্বল্পতায় হতাশার একদিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সকাল থেকেই আকাশ ছিল অন্ধকার। মধ্য আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতেই তার প্রভাব থাকল বাংলাদেশেও। সকাল থেকেই দেশের নানা প্রান্তে ছিল হালকা বৃষ্টি। আকাশে সূর্যের দেখা ছিল না। এই আবহাওয়ার প্রভাব পড়ল বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচে। শনিবার আলোকস্বল্পতায় চা-বিরতির আর খেলাই সম্ভব হয়নি।

মিরপুরের শেরেবাংলায় ঢাকা টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে নষ্ট হয়েছে এক সেশনের বেশি সময়। এ অবস্থায় হতাশা সঙ্গী হয়েছে দুই দলেরই। ৩২ ওভারে ৯১ রানের জুটিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। দলকে এগিয়ে নিচ্ছেন বাবর আজম ও আজহার আলি।

৩৯ রানে জীবন পেয়ে বাবর নটআউট ৬০ রানে। আজহার ৩৬। এর আগে টস জিতে ব‍্যাটিংয়ে নামে পাকিস্তান। বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের অভিষেক হয়েছে মিরপুরে। সাইফ হাসান টাইফয়েডের জন‍্য ছিটকে যেতেই সুযোগ মিলল জয়ের। শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট ক্যাপ বুঝে পেলেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হয়ে ঢাকায় ইনিংস উদ্বোধন করবেন জয়। বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো জয়ের।

জয়ের অভিষেকের ম্যাচে সকাল বেলাতেই শেরেবাংলা স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বলে উঠেছে। মিরপুর টেস্টের একাদশে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরলেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেছেন পেস বোলার সৈয়দ খালেদ আহমেদ। চট্টগ্রাম টেস্ট জেতা দলে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।

প্রথমে বল করতে নেমে সফল সেই স্পিনার তাইজুল ইসলাম। দুটি উইকেট নিয়েছেন তিনি। তিন বছর পর মিরপুরে টেস্ট খেলতে নেমে উইকেট না পেলেও সাকিব আল হাসান ভাল বল করেছেন।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৬১/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৩৬*, বাবর ৬০*; ইবাদত ৯-১-২৮-০, খালেদ ৪-১-১৯-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)

#ঢাকা টেস্ট, প্রথম দিন শেষে

Previous Post

দশে দশ, বিস্ময়কর রেকর্ড এজাজের

Next Post

সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল

Related Posts

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

5
বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

6
বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

10
Next Post
‘আমার মতো ভুল যেন কেউ না করে’

সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল

Discussion about this post

সর্বশেষ..

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
5

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

by cricbdadmin
0
13

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD