Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

স্বস্তিতে নেই মুমিনুলের বাংলাদেশ

November 28, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্বস্তিতে নেই মুমিনুলের বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট ক্রিকেট যেন এমনই। উত্থান-পতনের ভরপুর। চট্টগ্রাম টেস্টে কঠিন সমীকরণ বুঝি তৈরি হয়েই গেল। ভাল লিড নিয়েও বাংলাদেশ যে খুব একটা ভাল অবস্থানে তা বলার সুযোগ নেই। কারণ প্রথম ইনিংসে ৩৯ রানে প্রথম চার ব‍্যাটসম‍্যানকে হারিয়েছে দল। ১৯ ওভারে ৪ উইকেটে ৩৯ রানে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষ করেছে মুমিনুল হকের।

প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নেওয়া বাংলাদেশ এগিয়ে ৮৩ রানে। ৩০ বলে ১২ রানে অপরাজিত মুশফিকুর রহিম। ইয়াসির আলি চৌধুরী ৩৪ বলে ৮ রান। সন্দেহ নেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার চতুর্থ দিন সকালে এই দুই জনের সামনে অপেক্ষায় কঠিন চ‍্যালেঞ্জ।

সুইং বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট। আরেকটি নিয়েছেন হাসান আলি। দুজনই বিপাকে ফেলতে পারেন টাইগারদের। বাংলাদেশকে ভালো কিছু আশা করতে হলে ব্যাট হাতে দারুণ খেলতে হবে মুশফিক-লিটন দাসদের। আর সেটা না হলে চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারে চট্টগ্রাম টেস্ট।

এর আগে রোববার সকাল থেকেই বল হাতে দাপট ছিল বাংলাদেশের বোলারদের। দিন যতো গড়িয়েছে, ততোটাই ভয়ঙ্কর হয়ে উঠেছেন স্পিনাররা। আরেকটু সরাসরি বলা যায়- তাইজুল ইসলামের রেকর্ড গড়া স্পিন যাদুতে দুটি সেশন বাংলাদেশের। তাইজুলের ৭ উইকেটে ৪৪ রানের লিড টাইগারদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার টেস্টের তৃতীয় দিন সকাল থেকেই আক্রমণ শুরু স্পিনারদের। এরমধ্যে তাইজুল ইসলাম নিজেকে মেলে ধরেন। স্পিনের ঘূর্ণিতে নাজেহাল করে দেন প্রতিপক্ষকে। বিনা উইকেটে ১৪৫ রানে প্রথম দিন শেষ করা বাবর আজমের বাংলাদেশ অলআউট করে দেয় ২৮৬ রানে।

তাইজুল একাই নিয়েছেন ৭ উইকেট। এবাদত হোসেন ২ ও মেহেদী হাসান মিরাজ নেন ১টি উইকেট। ৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২৭ রান করেন আবিদ আলি। ৫২ রান করেন আব্দুল্লাহ শফিক।

এরপর হতাশ করেন ব্যাটসম্যানরা। সাইফ হাসান ব্যর্থ আরও একবার। ৩৪ বলে ১৮ রান করেন সাইফ। এদিন তামিমকে ছাড়িয়ে চূড়ায় উঠলেন মুশফিক। ৪ হাজার ৬৯৬ রান নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু করেন তিনি। প্রথম ইনিংসে ৯১ রান করেন। বাঁহাতি ওপেনার তখন এগিয়ে ছিলেন মাত্র ১ রানে। তৃতীয় দিনের তৃতীয় সেশনে বাঁহাতি ওপেনারকে টপকে যান মুশফিক।

তবে বাজে শটে আউট মুমিনুল হক। আর দ্রুত ফিরলেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। ১২ বলে ১ রান করেন সাদমান।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ১১৪.৪ ওভারে ৩৩০/১০ (মুশফিক ৯১, লিটন ১১৪, ইয়াসির ৪, মিরাজ ৩৮, তাইজুল ১১, আবু জায়েদ ৮, ইবাদত ০; আফ্রিদি ২৭-৮-৭০-২, হাসান ২০.৪-৫-৫১-৫, ফাহিম ১৪-২-৫৪-২, সাজিদ ২৭-৫-৭৯-১, নুমান ২৬-৬-৬২-০)।

পাকিস্তান ১ম ইনিংস: ১১৫.৪ ওভারে ২৮৬ (আবিদ ১৩৩, শফিক ৫২, আজহার ০, বাবর ১০, ফাওয়াদ ৮, রিজওয়ান ৫, ফাহিম ৩৮, হাসান ১২, সাজিদ ৫, নুমান ৮, আফ্রিদি ১৩*; আবু জায়েদ ১২-০-৪১-০, ইবাদত ৪৪.৪-৯-১১৬-৭, তাইজুল ১৯-৫-৩৯-০, মিরাজ ৩০-৭-৬৮-১, মুমিনুল ৩-০-১২-০)

বাংলাদেশ ২য় ইনিংস: ১৯ ওভারে ৩৯/৪ (সাদমান ১, সাইফ ১৮, শান্ত ০, মুমিনুল ০, মুশফিক ১২*, ইয়াসির ৮*; আফ্রিদি ৬-৪-৬-৩, হাসান ৫-০-১৯-১, ফাহিম ৩-১-৬-০, নুমান ৪-১-৭-০, সাজিদ ১-০-১-০)

#চট্টগ্রাম টেস্ট তৃতীয় দিন শেষে

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD