Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ ওভারে রোমাঞ্চ, আশা জাগিয়ে হারল বাংলাদেশ

November 22, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ ওভারে রোমাঞ্চ, আশা জাগিয়ে হারল বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

মনে হচ্ছিল একেবারে অনায়াসেই জিততে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু কে জানতো মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারে জমা আছে এতো নাটক! শেষ ৬ বলে পাকিস্তানের জিততে দরকার ছিল ৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদের দ্বিতীয় ও তৃতীয় বলে সরফরাজ আহমেদ (৬) ও হায়দার আলীকে (৪৫) আউট।

শেষ ৩ বলে ৮ রান চাই পাকিস্তানের। বাংলাদেশ সেই রান কী আটকে দিতে পারবে? কিন্তু মাহমুদউল্লাহর হ্যাটট্রিক বলে ছক্কা হাঁকালেন ইফতিখার। পরের বলে মাহমুদউল্লাহ ফিরিয়ে দেন তাকে। আবারও ম্যাচে ফিরে টাইগাররা। শেষ বলে ২, আটকে দেওয়ার মিশন। এবার মোহাম্মদ নওয়াজ সেই বলে ছেড়ে দিয়ে বোল্ড হলেও ডেড বল দেন আম্পায়ার। এরপর সেই বলটি আবার পেয়ে চার মারলেন। জিতে গেল পাকিস্তান। রোমাঞ্চ জাগিয়েও হারল বাংলাদেশ।

সোমবার মিরপুরের শেরেবাংলায় বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। তারা ৫ উইকেটে ১২৭ রান। এর পথ ধরে সিরিজ ০-৩ এ হারল টাইগাররা।

সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে দল বড় পুঁজি পায়নি। ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তুলে ১২৪ রান। কিন্তু সেই পুঁজি নিয়ে দল বেশ লড়ল। শেষ বলে এসে জয়ের দেখা পায় পাকিস্তান।

ম্যাচে বাবর আজমকে ১৯ রানে আউট করে শুরুটা করেন আমিনুল ইসলাম বিপ্লব। তারপর অবশ্য মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলী ৪৯ বলে ৫১ রানের জুটি গড়ে বিপাকে ফেলেন টাইগারদের। রিজওয়ান ৪৩ বলে ৪০ রান করে আউট। ১২ বলে ৬ রান করে সরফরাজ আউট। তারপর মাহমুদউল্লাহ শেষ ওভারে নেন ৩ উইকেট। জমিয়ে তুলেন ম্যাচ।

এদিন ৫০ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ নাঈম। ওপেনিংয়ে নেমে এই বাঁহাতি ব্যাটসম্যান আউট হন ১৯তম ওভারে। খেলেন ধীরলয়ে। তিন নম্বরে উঠে আসা শামীম হোসেন ২২ রান করেন ২৩ বলে। আফিফ হোসেন ২১ বলে ২০।

সব মিলিয়ে হারই দেখল দল। অথচ বিশ্বকাপ মিশনের আগে দেশের মাঠে দারুণ খেলেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারায় টি-টোয়েন্টি সিরিজে। এবার পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ। এর আগে নিজ মাঠে সবশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দল হোয়াইটওয়াশ হয়। আবার স্মৃতি ফিরে এসেছে!

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৭ (নাঈম ৪৭, শান্ত ৫, শামীম ২২, আফিফ ২০, মাহমুদউল্লাহ ১৩, সোহান ৪, মেহেদি ৫*, আমিনুল ৩; নওয়াজ ১-০-২-০, দাহানি ৩-০-২৪-১, ওয়াসিম জুনিয়র ৪-০-১৫-২, রউফ ৪-০-০০-১, ইফতেখার ৪-০-১৩-০, কাদির ৪-০-৩৫-২)

পাকিস্তান: ২০ ওভারে ১২৫/৫ (রিজওয়ান ৪০, বাবর ১৯, হায়দার ৪৫, সরফরাজ ৬, ইফতেখার ৬, খুশদিল ০*, নওয়াজ ৪*; মেহেদি ৪-০-১৯-০, তাসকিন ৩.১-০-১৬-০, নাসুম ৪-০-২০-০, শহিদুল ৩.৫-০-৩৩-০, আমিনুল ৪-০-২৬-১, মাহমুদউল্লাহ ১-০-১০-৩)

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: হায়দার আলী

সিরিজসেরা: মোহাম্মদ রিজওয়ান

 

Previous Post

শহিদুলের অভিষেক, সাইফ নেই একাদশে

Next Post

টেস্ট দলে থাকছেন সাকিব?

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

5
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
সাকিবের ১০০০ উইকেট

টেস্ট দলে থাকছেন সাকিব?

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
5

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD