Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টুয়েন্টির নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

November 15, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টুয়েন্টির নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আগেই ঠিক ছিল নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্ব। কারণ দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এর আগে পায়নি ২০ ওভারের বিশ্বকাপের শিরোপা। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে ছিল দারুণ উত্তেজনা। কিন্তু মাঠের লড়াইয়ে তার দেখা নেই। রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লড়াই হলো একপেশে। যেখানে ৭ বল বাকি থাকতেই অনায়াসে জিতল অজিরা। জিতে নিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। রেকর্ড ৫বারের ওয়ানডে বিশ্বজয়ীরা এবার ২০ ওভারেও বিশ্বসেরা।

দ্বিতীয়বার ফাইনালে উঠে প্রথমবার শিরোপা জিতল অজিরা। আর শিরোপা অধরাই থাকল নিউজিল্যান্ডের। কিছুই করা হলো না। আসল লড়াইয়ে হতাশ করল কেন উইলিয়ামসনের দল। ৮ উইকেটে তাদের হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

কিউইরা সেই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে তারা পাত্তা পায়নি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দারুণ খেলেও হেরে যায় ইংল্যান্ডের কাছে। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে উইলিয়ামসনদের কাঁদালেন ওয়ার্নার-শন মার্শরা।

দুবাইয়ের মাঠে রোববার টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান করে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ৪৮ বলে ৮৫ রান। এরপর ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটিং দাপটে ৭ বল আগেই জয়ের বন্দরে অজিরা। ওয়ার্নার ৫৩ রানে বিদায় নিলেও মার্শ ৭৭ রানে অপরাজিত। ২৮ রানে নটআউট ম্যাক্সওয়েল। তবে ফাইনালের সেরা মার্শ!

টুর্নামেন্ট সেরা ওয়ার্নার : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর সেরা খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ৭ ম্যাচে ২৮৯ রান করে সেরাদের সেরা হলেন তিনি।

ফাইনাল সেরা মিচেল মার্শ : ১৭৩ রানের জবাব দিতে নেমে দারুণ ব্যাট করলেন মিশেল মার্শ। ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। ৫০ বলে ৬ চার ও ৪ ছক্কায় ম্যাচসেরা ইনিংস খেলেন এই অজি তারকা।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৪ (গাপটিল ২৮, মিচেল ১১, উইলিয়ামসন ৮৫, ফিলিপস ১৮, নিশাম ১৩*, সাইফার্ট ৮*; স্টার্ক ৪-০-৬০-০, হেইজেলউড ৪-০-১৬-৩, ম্যাক্সওয়েল ৩-০-২৮-০, কামিন্স ৪-০-২৭-০, জ্যাম্পা ৪-০-২৬-১, মার্শ ১-০-১১-০)।

অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১৭৩/২ (ওয়ার্নার ৫৮, ফিঞ্চ ৫, মার্শ ৭৭*, ম্যাক্সওয়েল ২৮*; বোল্ট ৪-০-১৮-২, সাউদি ৩.৫-০-৪৩-০, মিল্ন ৪-০-৩০-০, সোধি ৩-০-৪০-০, স্যান্টনার ৩-০-২৩-০, নিশাম ১-০-১৫-০)।

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ফাইনালসেরা : মিচেল মার্শ

বিশ্বকাপ রোল অব অনার
বছর চ্যাম্পিয়ন
২০০৭ ভারত
২০০৯ পাকিস্তান
২০১০ ইংল্যান্ড
২০১২ ওয়েস্ট ইন্ডিজ
২০১৪ শ্রীলঙ্কা
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ
২০২১ অস্ট্রেলিয়া

Previous Post

উইলিয়ামসন ঝড়ে অস্ট্রেলিয়ার সামনে ১৭৩ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

Next Post

সতীর্থদের পারফরম্যান্সে খুশি উইলিয়ামসন

Related Posts

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

5
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

6
প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

9
Next Post
সতীর্থদের পারফরম্যান্সে খুশি উইলিয়ামসন

সতীর্থদের পারফরম্যান্সে খুশি উইলিয়ামসন

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

বিশ্বকাপ টিকিট নিশ্চিত করতে চাপে বাংলাদেশ

by cricbdadmin
0
5

২০২৭ সালে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ- র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখা। সরাসরি...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

দুই ম্যাচ শেষে সিরিজ সমতায়। একবার বাংলাদেশ, একবার নিউজিল্যান্ড। তাই তিন ম্যাচের এই লড়াইয়ের শেষ দিনটি এখন আলাদা গুরুত্ব পেয়েছে।...

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD