Saturday, May 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইপিএল খেলতে সাকিব-মুস্তাফিজের আবেদন

September 3, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দরজা খুলছে তাদের। যদিও বলা হচ্ছিল করোনায় স্থগিত হয়ে যাওয়া এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি অংশে নাও দেখা যেতে পারে সাকিব আল হাসানও মুস্তাফিজুর রহমানকে। কিন্তু ইংল্যান্ড তাদের বাংলাদেশ সফর স্থগিত করতেই পাল্টে গেলো দৃশ্যপট।

সাকিব ও মুস্তাফিজ আইপিএল আইপিএল খেলতে অনুমতি চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অনাপত্তিপত্রের আবেদনও করেছেন তারা। বিসিবিও এবার বেশ ইতিবাচক। তবে সিদ্ধান্ত আসবে ১ সেপ্টেম্বর বোর্ড সভায়। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানালেন।

রোববার আকরাম খান বলেন, ‘দেখুন, মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে এবং সাকিব গতকাল আবেদন করেছে এনওসির জন্য। আমরা ১ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেবো।’

করোনার কারণে আইপিএলের চর্তুদশ আসর স্থগিত হয়ে যায় গত মে মাসে। এবার আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর ফাইনাল।

আইপিএল শেষ হতেই বিশ্বকাপ আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। তার পাশের দেশ ওমানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলেই চূড়ান্ত পর্বের টিকিট পেতে হবে বাংলাদেশের। তার আগে সেই পরিবেশে মুস্তাফিজ-সাকিব খেললে দেশেরই উপকার হবে। এনিয়ে আকরাম খান বলেন, ‘এটা তো আমাদের জন্য অনেক ভালো সুযোগ যে, আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো একটু টুর্নামেন্টে খেলবে যার মান অনেক উঁচু মানের। সেখানে যদি ভালো পারফর্ম করে, ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলবো ওখানে দলের জন্য খুব উপকার হবে।’

কলকাতা নাইট রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান আছেন রাজস্থান রয়্যালসে। সাকিব অবশ্য স্থগিত হওয়ার আগে তেমন ভাল খেলেন নি। তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান। বল হাতে নেন দুই উইকেট। রাজস্থানের হয়ে মুস্তাফিজ ৭ ম্যাচ উইকেট নিয়েছেন ৮টি।

Previous Post

বিশ্রামে কাটলো কিউইদের দিন

Next Post

পাকিস্তান হয়ে ঢাকায় আসতে চায় আফগানরা

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

7
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট
বিশেষ প্রতিবেদন

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

8
বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

10
Next Post
পাকিস্তান হয়ে ঢাকায় আসতে চায় আফগানরা

পাকিস্তান হয়ে ঢাকায় আসতে চায় আফগানরা

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে এগিয়ে চলেছে কার্যক্রম। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে শেষ পর্যন্ত...

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

by cricbdadmin
0
8

দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকাদের সম্মান জানাতে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ যেন শেষ পর্যন্ত রূপ নেয় হামজা চৌধুরীর একক উৎসবে।...

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

by cricbdadmin
0
10

অবশেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির হাতেই তুলে দেওয়া...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD