Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সরব মিরপুরের হোম অব ক্রিকেট

August 1, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সরব মিরপুরের হোম অব ক্রিকেট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের সরগরম হয়ে উঠল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে কোথায় যেন কিছুটা ব্যতিক্রমও দেখা মিলল। করোনার কারণেই আগের মতো সেই প্রাণ চাঞ্চল্যের দেখা মিলল না। এর মধ্যেই রোববার থেকে শুরু হয়ে গেল হোম অব ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের অনুশীলন। ৩ আগষ্ট দুই দল লড়বে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে।

করোনা কালে ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত পালন করেই চলছে মাঠের কার্যক্রম। এরমধ্যে তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে রোববার সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নামে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৭ জনের দলের অবশ্য একজনকে দেখা যায়নি। তিনি মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের শেষ হতেই বিকেলে অনুশীলনে নামে অস্ট্রেলিয়া।

দুই দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় স্বস্তিতে মাঠে নামে দুই দল। একইভাবে সোমবার চলবে অনুশীলন। অবশ্য এবার বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে শেরেবাংলায়।

বাংলাদেশ দলের অনুশীলন সূচি ছিল ১০টার দিকে। তার আধাঘণ্টা আগেই টিম বাস চলে আসে। তবে মোসাদ্দেক ছিলেন না। যদিও তার ইনজুরি নেই। তাকে ছাড়াই ৩০ মিনিটের অনুশীলন। তবে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দেখা গেল মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানকেও।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি মিরপুরের শেরেবাংলায় শুরু সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD