Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হঠাৎ শুনতে পেয়েছি রিয়াদ ভাইর এটাই শেষ টেস্ট

July 16, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হঠাৎ শুনতে পেয়েছি রিয়াদ ভাইর এটাই শেষ টেস্ট
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টেস্ট মিশন শেষে দেশে ফিরলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। হারারে থেকে জোহানেসবার্গ হয়ে কাতার এয়ারওয়েজে দোহা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। মঙ্গলবার সকালে তার সঙ্গে ঢাকা এসেছেন টেস্ট দলের ৬ সদস্য, যারা নেই জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে।

মুমিনুল ছাড়াও নামেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও ইয়াসির আলি। দেশে ফিরে বিমাবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সাদমান। টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। থাকলে নিজের শতরান প্রসঙ্গও। হারারেতে শতক হাঁকালেন তিনি।

সাদমান ইসলামের সেই আলাপচারিতা এখানে তুলে ধরা হলো-

নিজের শতরান প্রসঙ্গে…

সব ব্যাটসম্যানেরই তো স্বপ্ন থাকে প্রথম ১০০। ওইরকম প্রস্তুতি নিচ্ছিলাম, আশায় ছিলাম যে ইন শা আল্লাহ একদিন হবে। জিম্বাবুয়েতে বেস্টটা দিতে পেড়েছি তাই একটা ভালো রেজাল্ট এসেছে। এটা দলের জন্যও ভালো হয়েছে, দল জিতেছে। জয় নিয়ে দেশে ফিরেছি।

হারারের উইকেট নিয়ে ..

প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসের উইকেটটা একটু অন্যরকম ছিল। তবে আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি ভালো একটা লক্ষ্য ওদের দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। ম্যাচটা জিততে পারব। ওদের কন্ডিশনে অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সব সময়েই মনে করেছি যে আমরা ওদের চেয়ে ভালো দল। আমাদের প্রস্তুতিটাও ভালো ছিল। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। রিয়াদ ভাই, তাসকিন, মুমিনুল ভাই সবাই আমাদের জন্য কাজটা আরও সহজ করে দিয়েছিলেন।

মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গ…

আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। উনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে ওনার জন্য হলেও ম্যাচটা জিততে হবে। এমনি হঠাৎ শুনতে পেয়েছি যে রিয়াদ ভাইর মনে হয় এটাই শেষ টেস্ট। এরপর ম্যাচের একটু আগে জানতে পারি উনি আর খেলবেন না।

শেষ ম্যাচে ১৫০ রান করলেন তিনি। দলে ভাল অবদান ছিল..

তা তো অবশ্যই। উনি আমাদের দলের জন্য যা করে গিয়েছেন তাই ওনার কারণে সবাই একটু মন খারাপ করেছিলাম, যে করেই হোক শেষ ম্যাচটা উনার জন্য খেলতে হবে। এরকম কোন খারাপ লাগা নেই। কারণ টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে হলে তো আপনাকে এমন মানতে হবে। বিশ্বে করোনার যে অবস্থা এতে তো কারও হাত নেই। আমি আমার প্র্যাক্টিস করে যাব, সময় আসলে ভালো খেলার চেষ্টা করব।

রিয়াদ অবসর নিচ্ছে এটা জানা ছিল না…

আমরা তো অবশ্যই জানতাম না এটা ওনার শেষ ম্যাচ। রিয়াদ ভাই হুট করে ড্রেসিং রুমে আমাদের জানিয়েছে। এরপরই সবাই চিন্তা করেছি যে রিয়াদ ভাইর জন্য খেলব। সবার ইচ্ছে ছিল শেষ মুহূর্তটা ওনাকে উৎসর্গ করব। আমরা সেভাবেই করছি।

Previous Post

টেস্টে সফল, এবার ওয়ানডে লড়াই

Next Post

যে কারণে সিদ্ধান্ত পাল্টালেন মুশফিক

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

5
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
যে কারণে সিদ্ধান্ত পাল্টালেন মুশফিক

যে কারণে সিদ্ধান্ত পাল্টালেন মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
5

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD