Friday, April 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গুডবাই বলা রিয়াদকে ‘গার্ড অব অনার’ দিলেন সতীর্থরা

July 12, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
গুডবাই বলা রিয়াদকে ‘গার্ড অব অনার’ দিলেন সতীর্থরা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

লম্বা সময় পর অনেকটা নাটকীয়ভাবেই টেস্ট দলে ফিরেছিলেন মাহমুদউল্লা রিয়াদ। শুধু তাই নয় হারারে টেস্টে একাদশেও জায়গা পেয়ে যান এ তারকা। ব্যাট হাতে ঝলকও দেখাতে ভুলেননি তিনি। প্রথম ইনিংসে দলের মহাবিপদে হাল ধরে তুলে নেন সেঞ্চুরি। খেলে ক্যারিয়ার সেরা অনন্য এক সেঞ্চুরি। এর পরেই আসলে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন এ ডানহাতি। যদিও ব্যাপারটির সত্যতা নিয়ে তৈরি হয়েছিল ধুম্রজাল। কিন্তু রোববার টেস্টের পঞ্চম দিনের সকালে সব কিছু পরিষ্কার হয়ে গেল, যখন মাঠে নামার আগে দাঁড়িয়ে সতীর্থরা মাহমুদউল্লাহকে দিলেন গার্ড অব অনার।

হারারে তৃতীয় দিনের খেলা শেষে মাহমুদউল্লাহর অবসরের খবর ছড়িয়েছিল। তবে নীরব থাকেন মাহমুদউল্লাহ। সেদিনের খেলা শেষে গণমাধ্যমের উদ্দেশে পাঠানো ভিডিওবার্তায় অবসর নিয়ে কিছুই বলেননি তিনি। তার এরকম ইচ্ছার কথা জেনে বিস্ময় প্রকাশ করেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসানও। তবে সকল অস্পষ্টতা দূর করে দিল পঞ্চম দিনে মাঠে প্রবেশের মুহূর্ত। বিদায় নিচ্ছেন বলেই তো দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন সতীর্থরা। টিভি ধারাভাষ্যকাররাও নিশ্চিত করেছেন তা।

নিজের শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে মাহমুদউল্লাহ গড়েন ১৩৮ রানের জুটি। এক পর্যায়ে ৯৫ করে লিটন ফেরার পর গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু টেল এন্ডার তাসকিন আহমেদকে নিয়েও দারুণ লড়াই করেন মাহমুদউল্লাহ।নবম উইকেটে আনেন ১৭৪ রান। তুলেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি। স্পর্শ করেন ক্যারিয়ার সেরা দেড়শো। তার এমন মুন্সিয়ানাতেই বিপদে থাকা অবস্থা থেকে বাংলাদেশ চলে যায় শক্ত অবস্থানে। এমন এক নৈপুণ্যের ম্যাচকেই নিজেদের ইতি হিসেবে বেছে নিলেন ৩৬ বছর বয়েসী এই তারকা।

এরআগে ২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এরপর এক যুগে তিনি খেলেছেন ৫০ টেস্ট। তাতে ৩৩.৪৯ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। আছে ৫ সেঞ্চুরি আর ১৬ হাফসেঞ্চুরি।

Previous Post

ব্রাজিলকে হারিয়ে ট্রফি মেসির আর্জেন্টিনার

Next Post

ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে বিদায়

Related Posts

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফাইফার, এলিট তালিকায় মুস্তাফিজ

5
পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের
বিশেষ প্রতিবেদন

পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের

2
তিন দিনেই উত্তরাঞ্চলের জয়, পূর্বাঞ্চলের সামনে হাতছানি
ব্লগ

তিন দিনেই উত্তরাঞ্চলের জয়, পূর্বাঞ্চলের সামনে হাতছানি

4
Next Post
ঠাণ্ডা ছাড়া উপসর্গ নেই করোনা আক্রান্ত রিয়াদের

ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে বিদায়

Discussion about this post

সর্বশেষ..

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

সাত বছর পর ফাইফার, এলিট তালিকায় মুস্তাফিজ

by cricbdadmin
0
5

চোটে ছিটকে থাকা থেকে ম্যাচ জেতানো নায়ক-এক ম্যাচেই যেন গল্পটা বদলে দিলেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে...

পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের

পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের

by cricbdadmin
0
2

পাকিস্তান সুপার লিগের চলতি আসরে আর ফেরা হচ্ছে না মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। জাতীয় দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই...

তিন দিনেই উত্তরাঞ্চলের জয়, পূর্বাঞ্চলের সামনে হাতছানি

তিন দিনেই উত্তরাঞ্চলের জয়, পূর্বাঞ্চলের সামনে হাতছানি

by cricbdadmin
0
4

সিলেটের আকাশে তৃতীয় দিনের আলো ফুরানোর আগেই একটি ম্যাচের ফল বেরিয়ে গেছে। আরেকটি ম্যাচ তখনও চলছে, তবে সেখানেও ফলের গন্ধ...

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

চট্টগ্রামেও গ্যালারি ফাঁকা, টিকিটে ছাড়!

by cricbdadmin
0
6

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খেলা এখন মিরপুর থেকে চট্টগ্রামে। কিন্তু গ্যালারির বেশিরভাগ আসনই ফাঁকা, হাতে গোনা কয়েকজন দর্শক নিয়ে চলছে ম্যাচ। তাই...

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
19

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ ম্যাচটা যেন দুই ভাগে বিভক্ত-একটা ছিল অনিশ্চয়তায় ভরা, আর অন্যটা নিখুঁত নিয়ন্ত্রণে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD