Wednesday, October 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট ক্যানভাস

স্বপ্নের সেঞ্চুরিতে টেস্টে ‘নতুন জন্ম’ মাহমুদউল্লাহর

July 8, 2021
in ক্রিকেট ক্যানভাস, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাহমুদউল্লাহর ব্যাটে ৮৩, বাংলাদেশ ৫১৩
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সাদা পোশাকের ক্রিকেটে তাকে ছুঁড়ে ফেলেছিলেন নির্বাচকরা। তিনিও বুঝে গিয়েছিলেন টেস্টে আর ফেরা হবে না। ঠিক এমন সময়ে চমক হিসেবেই তিনি উঠে আসেন দলে। এরপর হারারে টেস্টে সুযোগ পেয়েই বাজিমাত। বৃহস্পতিবার তুলে নিলেন শতরান। ১৬ মাস পর টেস্ট দলে ফিরে সেঞ্চুরির দেখা পেয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিনার রয় কাইয়াকে পরপর দুই চারে ৯৫ থেকে সেঞ্চুরির দেখা পান তিনি।

ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। হারের টেস্টে একই দিন বিস্ময়ের জন্ম দিলেন তাসকিন আহমেদ। টেস্ট ক্রিকেটের প্রথম হাফ সেঞ্চুরি করলেন তিনি। এটি তার প্রথম শ্রেণির ক্রিকেটেরও প্রথম হাফ সেঞ্চুরি।

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে বুধবার প্রথম দিনে দলকে বিপদ থেকে টেনে তুলেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগের দিন লিটন ফিরেন ৯৫ রানে। তবে রিয়াদ ঠিকই তুলেন শতক। অথচ এই সফরের জন্য প্রথমে ঘোষিত বাংলাদেশের ১৭ জনের দলে ছিল না তার নাম। গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরের পর থেকেই তিনি ছিলেন টেস্ট দলের বাইরে। এরপর এবার ঘোষণার তিন দিন পর আচমকাই টেস্ট দলে দেখা যায় তার নাম।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের চোটে উঠে আসে তার নাম। এবার তো একাদশে জায়গা পেলেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে। দল যখন ১৩২ রানে ৬ উইকেট হারায়, তখনই অষ্টম ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটে চমক। রিয়াদ আগের দিন ফিফটি করেন ১৩৩ বলে। পরের পঞ্চাশ করতে খেলেন ৬২ বল।

সত্যিকার অর্থেই টেস্টে নতুন জন্ম হলো মাহমুদউল্লাহ রিয়াদের। এবার যদি দলে জায়গাটা পাকা হয় তার।

Related Posts

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
পন্টিংয়ের চোখে মুশফিক: ‘অবিস্মরণীয় অর্জন’
বিশেষ প্রতিবেদন

মুশফিকের চোট নিয়ে স্বস্তির খবর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD