Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন-মোসাদ্দেকদের যে পরামর্শ দিলেন মুশফিক

May 28, 2021
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটন-মোসাদ্দেকদের যে পরামর্শ দিলেন মুশফিক
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বয়স ৩৪ ছাড়িয়েছে এই মাসেই। কিন্তু তার কাছে বয়স নিছকই একটি সংখ্যা। দাপট দেখিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। কারণ পরিশ্রমের সুফল তো মানুষ পায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই সফল এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেঞ্চুরি সঙ্গে তার ব্যাটে এসেছে ৮৪ রান। অথচ তাকে অনুসরণ করতে পারছেন না দলের তরুণ ক্রিকেটাররা।

লিটন দাস, মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসেনের মতো ক্রিকেটাররা যেন ভুল থেকে দ্রুত শিখতে পারেন সেই প্রত্যাশা মুশফিকের। মুশি মনে করেন সাধারণ সব ম্যাচেও সিনিয়রদের ওপর চাপ বেশি পড়ে যাচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞরা। প্রথম ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা মুশফিক। ফিফটি আসে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে। দ্বিতীয় ম্যাচে মুশফিক করেন সেঞ্চুরি, দ্বিতীয় সর্বোচ্চ ৪১ মাহমুদউল্লাহ।

অথচ টানা দুই ম্যাচ খেলে ব্যর্থ লিটন দাস। প্রথম ম্যাচে শূন্য রানে। দ্বিতীয় ম্যাচে ২৫। সবশেষ ৮ ওয়ানডে ইনিংসে ২৫ এর বেশি পাননি। আর দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে মোসাদ্দেক ১০ রানে আউট।

মঙ্গলবারের ম্যাচের পর এ অবস্থায় মুশফিক বলেন, ‘একটা দলে যদি সাত-আটজন ধারাবাহিক পারফরমার থাকে, তাহলে যে কোনো দলের জন্যই প্লাস পয়েন্ট। যে কোনো পরিস্থিতি থেকে তখন দল বের হয়ে আসতে পারে। মঙ্গলবার তামিম ও সাকিবের মতো দুজন, যারা ওপরের দিকে সবসময় রান করে বাংলাদেশের জন্য, তারা ভালো করেনি। তাই লিটন, আফিফ ও মোসাদ্দেকের সুযোগ ছিল।আরেকটু সিলেক্টিভ হলে ওরা আরও ভালো ফল পাবে। কারণ, এই সব উইকেটে কখন কম ঝুঁকির শট খেলবে, কখন বেশি ঝুঁকির, এগুলো একটু জানতে হবে।’

মুশফিক আশাবাদী। তিনি আরও বলছিলেন, ‘আশা করি, দিনে দিনে ওরা আরও পরিণত হওয়ার চেষ্টা করবে। আমি খুবই খুশি হব, যদি ওরা তাড়াতাড়ি শিক্ষা নিতে পারে এখান থেকে। নাহলে, সব বড় ম্যাচে বা সাধারণ ম্যাচেও সব চাপ আমাদের ওপর এসে যায়, তখন আসলে একটু কঠিন হয়। আমি মনে করি, খুব দ্রুত ওরা অবদান রাখতে শুরু করবে। আর ওরা অবদান রাখতে শুরু করলে বাংলাদেশ বিশেষ করে ওয়ানডেতে আরও শক্তিশালী দল হবে।’

এদিকে মঙ্গলবার করা সেঞ্চুরির প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমার মনে হয় এটা জাস্ট আরেকটা সেঞ্চুরি। প্রত্যেকটা সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল যদি আমার দল জিতে। সেদিক থেকে অবশ্যই স্পেশাল। এটা আরেকটু স্পেশাল কারণ আমরা শ্রীলঙ্কার সঙ্গে কখনো সিরিজ জেতেনি। এটার কারণে জিততে পেরেছি। অবশ্যই সামনের দিনে ভালো করতে আমাকে অনুপ্রেরণা দিবে।’

Previous Post

যে কারণে জিম্বাবুয়েতে টেস্ট কমল বাংলাদেশের

Next Post

মাশরাফিকে ছুঁয়ে ফেললেন সাকিব

Related Posts

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

5
‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
Next Post
মাশরাফিকে ছুঁয়ে ফেললেন সাকিব

মাশরাফিকে ছুঁয়ে ফেললেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
5

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর ঘরের মাঠে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে...

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD