Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও ওয়ালটন

April 11, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও ওয়ালটন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ‘ওয়ালটন।’ তার পথ ধরেই দুই ম্যাচের টেস্ট সিরিজের অফিসিয়াল নাম- ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’ বৃহস্পতিবার ওয়ালটন জানিয়েছে, শ্রীলঙ্কায় অনুষ্টেয় সিরিচের সত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি হয়েছে তাদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ১৯ এপ্রিল। দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল।

বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে সঙ্গী থাকছে প্রতিষ্ঠানটি। এর আগে শ্রীলঙ্কাতেও একাধিক সিরিজে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। তার পথ ধরে টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন।

গত সোমবার সিরিজের স্বত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করে ওয়ালটন। ওয়ালটনের মিডিয়া অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডব্লিউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক।

উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে কঠিন সময় অতিক্রম করছে পুরো বিশ্ব। তবে আনন্দের বিষয় হলো করোনাভীতি কাটিয়ে আবার মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। জাতীয় দল ইতোমধ্যেই নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে। এরপর টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। বর্ণাঢ্য এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে ওয়ালটন গ্রুপ গর্বিত। কোটি কোটি দর্শক, ক্রিকেটানুরাগী, খেলোয়াড় ও ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ আয়োজনের মাধ্যমে উজ্জীবিত হবেন এটিই প্রত্যাশা। ওয়ালটন ক্রিকেটের সঙ্গে আছে, থাকবে সবসময়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম ও সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

Previous Post

প্রোটিয়াদের অনায়াসে হারিয়ে সিরিজ বাংলাদেশের

Next Post

আইপিএল ধামাকা শুরু, দেখে নিন ম্যাচ সূচি

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
আইপিএল ধামাকা শুরু, দেখে নিন ম্যাচ সূচি

আইপিএল ধামাকা শুরু, দেখে নিন ম্যাচ সূচি

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD