Wednesday, July 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফুটবল-ক্রিকেটে পরিণয়

December 9, 2020
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফুটবল-ক্রিকেটে পরিণয়
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দু’জন একই অঙ্গনের। খেলার জগতের। তবে একজন ফুটবলার। আরেকজন ক্রিকেটার। এবার এক সুতোয় গাথা হলো তাদের জীবন। জীবনের ইনিংসে এখন একজন আরেকজনের। জাতীয় ফুটবল দলের তারকা মাহবুবুর রহমান সুফিল আর মোহামেডান নারী দলের ক্রিকেটার জিন্নাত আছিয়া অর্থি বসলেন বিয়ের পিড়িতে।

এইতো কিছুদিন আগেই জাতীয় নারী দলের ক্রিকেটার সানজিদা ইসলাম আর রংপুরের বিভাগীয় দলের ক্রিকেটার মীম মোসাদ্দেক ঘর বেঁধেছেন। অন্তর্জালে ভাইরাল হয়েছে সানজিদার বিয়ের ছবি। এবার সুফিল-অর্থিও আলোচনায়।

বিয়ের ছবিতেও যে ছিল ভিন্নতা। ভিন্নতা কিসের, তারা যে নিজেদেরই তুলে ধরলেন। একজনের হাতে বল, অন্যজনের হাতে ব্যাট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিয়ের সাজে তোলা সুফিলের হাতে বল আর অর্থীর হাতে ব্যাটের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোমবার সুফিল ও অর্থির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। তার আগেই তোলা হয় সেই ছবি। অর্থির সতীর্থ নারী ক্রিকেটাররা এ সময় নতুন জুটিকে সংবর্ধনা জানান তাকে।

সিলেটের সুনামগঞ্জের ছেলে সুফিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার। এইতো সেদিন ঢাকায় নেপালের বিপক্ষে জয়সূচক দারুণ এক গোল করেন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও প্রথম একাদশে একমাত্র স্ট্রাইকার হিসেবে দলে ছিলেন সুফিল। কাতার থেকে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সুফিল।

বগুড়ার মেয়ে অর্থি ক্রিকেট খেলেন রাজশাহী বিভাগের হয়ে। প্রিমিয়ার লিগে ঢাকা মোহামেডানের হয়ে খেলেন তিনি। জাতীয় ইমার্জিং দলের ক্যাম্পেও ছিলেন অর্থী। ব্যাটিং করার সঙ্গে উইকেটকিপারও।

সুফিল-অর্থির বন্ধুত্বা থেকে প্রেম। পরিবারের সম্মতিতেই বাকি জীবনের জন্য একে অপরের সঙ্গী হলেন তারা। বগুড়ার ম্যক্স মোটেলে ঘরোয়া পরিবেশে সুফিল-অর্থির বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। দুই পক্ষের পরিবারের সদস্যরা ছাড়াও বগুড়ার নারী ক্রিকেটাররা বিয়ের আয়োজন রঙিন করেন।

নতুন অধ্যায়ে সুফিল-অর্থিকে অনেক অনেক শুভেচ্ছা!

Previous Post

মাশরাফির ফেরার ম্যাচে হারল খুলনা, শীর্ষে চট্টগ্রাম

Next Post

Squad for West Indies series soon

Related Posts

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

8
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

5
নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের
বিশেষ প্রতিবেদন

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

8
Next Post
Coaches pay price for BCB whim!

Squad for West Indies series soon

Discussion about this post

সর্বশেষ..

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। টেস্টে ইনিংস ব্যবধানে হার, ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি...

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

by cricbdadmin
0
8

তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়েও বড় সংগ্রহ গড়ে তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে...

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

by cricbdadmin
0
7

টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর এবার টি-টোয়েন্টি মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

টি-টোয়েন্টিতে জয়ের খোঁজে বাংলাদেশ

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত খুব বেশি সুখস্মৃতি জমা হয়নি বাংলাদেশের ঝুলিতে। টেস্টে ইনিংস ব্যবধানে হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া। তবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD