Saturday, May 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাশরাফির ফেরার ম্যাচে হারল খুলনা, শীর্ষে চট্টগ্রাম

December 9, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাশরাফির ফেরার ম্যাচে হারল খুলনা, শীর্ষে চট্টগ্রাম
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শেষ বলের রোমাঞ্চে হতাশ সর্বনাশ খুলনার। শামসুর রহমান ছক্কায় আনন্দে ভাসালেন চট্টগ্রামকে। নাটকীয়তায় ঠাসা ম্যাচে জেমকন খুলনাকে ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকানো শামসুর অপরাজিত ছিলেন ৩০ বলে ৪৫ রানে। নাহিদুল ইসলামের ১০ বলে ১৮ রান করে দলের জয়ে রাখেন বড় ভূমিকা।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ১৫৮ রান তাড়ায় খেলতে নেমে শেষটাতে চাপে ছিল চট্টগ্রাম। ১৪ বলে দরকার ছিল ৩৩ রান। ঠিক এমন সময়ে হাসান মাহমুদকে টানা দুটি বাউন্ডারিতে স্বপ্ন দেখান শামসুর।

এরপর অফ স্পিনার শুভাগত হোমের ওভারে দুটি ছক্কা মারেন নাহিদুল। এরপর শেষ ওভারে ৯ রানের লক্ষ্য। কিন্তু আল আমিন হোসেনের কওভারের প্রথম বলে স্লগ করতে গিয়ে রান পাননি মুস্তাফিজুর রহমান। পরের বলে বাউন্ডারি। কিন্তু এরপরের তিন বলে আসে সিঙ্গেল। তারপর শেষ বলে শামসুরের ছক্কায় ধরা দেয় জয়।

প্রায় ৯ মাস পর খেলতে নেমে হার দেখলেন মাশরাফি বিন মর্তুজা। গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলেন মাশরাফি। এরপর সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটি তার প্রথম ম্যাচ। খুলনার হয়ে মঙ্গলবারই নামেন মাঠে। কিন্তু হার দেখলেন শুরুতেই।

ম্যাচে মাশরাফি বিন মুর্তজা বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন মোসাদ্দেক হোসেনের উইকেট। আর ব্যাট হাতে চার নম্বরে নেমে ১ করেই রানআউট।

ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই খুলনা। সাত ম্যাচে ৪ জয় তাদের। ছয় ম্যাচে পঞ্চম জয় শীর্ষে চট্টগ্রাম। দুই দলই পেয়ে গেল প্লে অফের টিকিট।

সংক্ষিপ্ত স্কোর-

জেমকন খুলনা: ২০ ওভারে ১৫৭/৯ (জহুরুল ২৬, জাকির ১৫, সাকিব ১৫, মাশরাফি ১, ইমরুল ২৪, মাহমুদউল্লাহ , আরিফুল ৬, শামীম ৫, শুভাগত ৩২*, হাসান ০, আল আমিন ০*; নাহিদুল ৩-০-২১-০, রকিবুল ৪-০-২৩-০, শরিফুল ৪-০-৩৪-৩, মোসাদ্দেক ৩-০-২৩-১, মুস্তাফিজ ৪-০-৩৬-২, জিয়াউর ২-০-১৮-১)।

গাজী গ্রুপ চট্টগ্রাম: ২০ ওভারে ১৬২/৭ ( লিটন ৪, সৌম্য ১৯, মাহমুদুল ২৪, মিঠুন ২৩, শামসুর ৪৫*, মোসাদ্দেক ১২, জিয়াউর ৬, নাহিদুল ১৮, মুস্তাফিজ ৫*; মাশরাফি ৪-০-২৮-১, সাকিব ৪-০-৩০-২, শুভাগত ৪-০-৩৪-২, আল আমিন ৪-০-৩৮-১, হাসান ৪-০-৩০-১)।

ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শামসুর রহমান।

Previous Post

হ্যাটট্রিকে নতুন উচ্চতায় রাব্বি

Next Post

ফুটবল-ক্রিকেটে পরিণয়

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
ফুটবল-ক্রিকেটে পরিণয়

ফুটবল-ক্রিকেটে পরিণয়

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
6

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD