ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরে নতুন অতিথির অপেক্ষা। নতুন বছরেই মিলবে সুখবর। তার আগে মাতৃত্বের স্বাদ নিতে প্রস্তুত হচ্ছেন আনুশকা শর্মা। বিরাট কোহলিও আছেন পাশে। ক্রিকেটের ব্যস্ততা সামনেই কমিয়ে নেবেন। পুরোটা সময় দেবেন পরিবোরকে। তার আগে স্ত্রীকে আনন্দেই রাখছেন ভারত অধিনায়ক।
আনুশকা শর্মা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করলেন যেখানে তারই মিলল। অবশ্য তার ইয়োগা নিয়ে প্রশ্নও উঠল।
ছবির ক্যাপশনে সন্তানসম্ভবা বলিউড তারকা আনুশকা শর্মা লিখলেন, ‘হ্যান্ডস ডাউন কঠিন এক ব্যাপার। ইয়োগা আমার জীবনের এক অংশ। হ্যান্ডস ডাউন নামে এই ইয়োগা অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকে আমি প্রতিদিন অনুশীলন করতাম। চিকিৎসকের পরামর্শে বর্তমানে নির্দিষ্ট ওই ইয়োগা করতে বিরাট কোহলি সাহায্য করছে। এ আসন করতে গিয়ে যাতে না টলে যাই, সে কারণে সাবধানতা অবলম্বন করতেই ও পাশে আছে।’
২০২১ সালের জানুয়ারিতে বিরাট-আনুশকার ঘরে আসবে নতুন অতিথি। তখন আনুশকা ও নবজাতকের পাশে থাকতে বিরাট পিতৃত্বকালীন ছুটির আবেদনও করেছেন ভারত অধিনায়ক। যদিও বিতর্ক শুরু হয়েছে-কেন খেলা রেখে এই ছুটি নেবেন বিরাট?
এদিকে ফের অর্থ আয় দিয়ে শিরোনাম হলেন বিরাট-আনুশকা। কোহলির সম্পত্তির নেট মূল্য ৯০০ কোটি রুপি। আনুশকার সম্পত্তির মূল্য ৩৫০ কোটি রুপি। সব মিলিয়ে দুজনের সম্পত্তির নেট মূল্য এক হাজার ২৫০ কোটি রুপি!



