ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্ত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে আপাতত জহির খান রয়েছেন আরব আমিরাতে। সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতের সাবেক এ পেসার। এরইমধ্যে গত শুক্রবার তিনি জন্মদিনের কেক কেটেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সাগরিকা। তাতে দেখা যায় সাগরিকার বেবি বাম্প। তাই তার মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বন্ধুরাও।
কয়েকদিন আগেই বিরাট কোহলি ও অনুশকা শর্মা জানিয়েছিলেন আগামী জানুয়ারিতে বাবা-মা হচ্ছেন তারা। এবার জহির- সাগরিকা ঘাটগের বাবা-মা হতে যাওয়ার খবর জানা গেল। যদিও এ দম্পতি এখনও ব্যাপারটি নিয়ে মুখ খোলেননি।
এরআগে টানা দুই বছর চুটিয়ে প্রেম করে ২০১৭ সালের মে মাসে বলিউড তারকা সাগরিকাকে বিয়ের প্রস্তাব দেন জহির খান। সাগরিকাও এ প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। ঐ বছরের ২৩ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সেই সম্পর্কের তিন বছর না যেতেই সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। এমনটাই জানিয়েছেন ঐ দম্পত্তির বন্ধুত্বরা।



