Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থগিত

July 20, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন অসম্ভব : ক্রিকেট অস্ট্রেলিয়া
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রেক্ষাপট প্রস্তুতই ছিল। অনুমিত ছিল স্থগিত হতে যাচ্ছে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ। ঠিক তাই হলো। করোনাভাইরাসের কাছে হার মানল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিতে বাধ্য হলো আইসিসি।

সোমবার টেলি কনফারেন্সের মাধ্যমে সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে গত মার্চ থেকেই একের পর এক ক্রীড়া আসর স্থগিত হচ্ছে। সেই তালিকায় এবার যোগ হলো টি-টুয়েন্টি বিশ্বকাপও। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার আটটি শহরে ২০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মেলবোর্নে পরিস্থিতি একটু অবনতি হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। যদিও অস্ট্রেলিয়ার করোনাভাইরাস পরিস্থিতি বেশ নিয়ন্ত্রিত। তারপরও বিশ্বকাপের মতো বড় আয়োজনের ঝুঁকি নিতে চায়নি তারা। কারণ ১৬ টি দলকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া, ‘জীবাণুমুক্ত’ পরিবেশ তৈরি করা ও আনুষঙ্গিক আরও অনেক কিছু করা সহজ নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এ আসর অস্ট্রেলিয়াতেই হবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল ১৪ নভেম্বর। ২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। ফাইনাল ১৩ নভেম্বর।

এছাড়া ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ হবে- ভারতে। যা হবে সেই বছরের অক্টোবর-নভেম্বরে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর।

আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারীদের বিশ্বকাপ আপাতত সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি চলবে বলে জানাল আইসিসি।

আইসিসি বিশ্বকাপ স্থগিত করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যস্ততা বাড়ল। আইপিএলের সূচি ঠিক করতে হবে তারা। সেপ্টেম্বরের এশিয়া কাপ হচ্ছে না। অক্টোবর-নভেম্বরে নেই টি-টুয়েন্টি বিশ্বকাপ। মনের মতো এবার আইপিএল সূচি সাজাতে পারবে ভারত। যদিও করোনা সংক্রমণের কারণে স্বস্তিতে নেই দেশটি!

Previous Post

ব্যাট হাতে অন্যরকম অনুভূতি ইমরুলের

Next Post

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে স্টোকস

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে স্টোকস

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে স্টোকস

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD