Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আগের মতো ইয়র্কারে আত্মবিশ্বাস পাচ্ছেন না মোস্তাফিজ

March 18, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আগের মতো ইয়র্কারে আত্মবিশ্বাস পাচ্ছেন না মোস্তাফিজ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর কাটার দিয়েই তাক লাগিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শুধু তা-ই নয় দারুণ কার্যকর ছিল এ বাঁহাতি পেসারের ইয়র্কারও। কিন্তু সাম্প্রতিক সময়ে একদমই হারিয়ে গেছেন! বুধবার তিনি জানিয়েছেন, ইয়র্কার করার মতো আত্মবিশ্বাস এখন আর ততটা পান না।

যে কোন ফরম্যাটেই ক্রিকেটেই এখন আর ইয়র্কার দিতে পারেন না মোস্তাফিজ। কিন্তু কেন? বুধবার মিরপুর একাডেমিতে এ বাঁহাতির কাছে ছুঁটে গেল প্রশ্ন। উত্তরটা অবশ্য তিনি দিয়েছেন নিজের মতো করেই। অকোপটে আবার সত্যিটাও স্বীকার করে নিয়েছেন, ‘আমার মনে হয়, কোন একটা জায়গায় কিছু একটা…(সমস্যা হচ্ছে)। এখন আবার ভালো যাচ্ছে। আসলে ওইভাবে আত্মবিশ্বাস পাচ্ছি না। আরও অনুশীলন করা লাগবে। সব কিছু ঠিক আছে, আমার মনে হয় হাতটা হালকা একটু ইয়ে হয়েছে…।’

মোস্তাফিজ আরও বলেন, ‘আমি দু-একটা জিনিস চেষ্টা করছি। ইয়র্কারটায় আমি আগের মত আত্মবিশ্বাস পাই না, চেষ্টা করছি, কী করলে ভাল হবে। কাটারটা তো আছে, আর কাজ করছি বল ভেতরে ঢোকানো নিয়ে।’

আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর কিছুদিন পর থেকেই নানা সময়ে মোস্তাফিজ বল ভেতরে ঢোকানো এটি নিয়ে কাজ করছেন বলে শোনা গেছে। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে কাজ করেছেন। আরেক সাবেক কোচ কোর্টনি ওয়ালশ চেষ্টা করেছেন। এখনকার কোচ ওটিস গিবসনের সঙ্গেও এটি নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছেন মোস্তাফিজ, ‘আমার কাছে ভালোই মনে হচ্ছে (বল ভেতরে আনা), জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেললাম, দুটি ওয়ানডে খেললাম। প্রথম স্পেলে চেষ্টা করেছি বল ভেতরে ঢোকানোর। বেশি না হলেও দু-একটি বল কাছাকাছি হয়েছে। একদিনে তো হয় না সব। দুই সপ্তাহ কাজ করছি বল ভেতরে ঢোকানো নিয়ে নতুন কোচের (ওটিস গিবসন) সঙ্গে।’

Previous Post

নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজনে আশাবাদী আইসিসি

Next Post

দেশের ক্রিকেট অনির্দিষ্টকাল স্থগিত

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
দেশের ক্রিকেট অনির্দিষ্টকাল স্থগিত

দেশের ক্রিকেট অনির্দিষ্টকাল স্থগিত

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD