Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিককে হুমকি দেয়নি বিসিবি!

March 3, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহে আইপিএল নিলামে মুশফিক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গণমাধ্যমে খবর ছিল-দল থেকে বাদ পড়তে পারেন মুশফিকুর রহিম। কারণ তিনি পাকিস্তান সফরে যেতে রাজি নন। এ অবস্থায় বিসিবি থেকে নাকি শর্ত ছিল-পাকিস্তানে যেতে রাজি হলেই জায়গা মিলবে একাদশে। যদিও মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দলে থাকলেন তিনি। আর নির্বাচকরাও মুখোমুখি হয়ে জানালেন তাদের অবস্থান।

মুশফিককে কোনো ধরনের চাপ বা হুমকি দেওয়া হয়নি বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় ওয়ানডের আগের দিন মুশফিকের সঙ্গে আলোচনায় বসেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও নির্বাচকেরা। পাকিস্তান সফর নিয়ে কথা হয়।

মিনহাজুল মঙ্গলবার বলেন, ‘আমরা মুশফিককে ডেকেছিলাম, ওর সিদ্ধান্ত জানার জন্য। ও সরাসরি বলে দিয়েছে, যাবে না। এখানেই এটা শেষ হয়ে গিয়েছে। যেসব নিউজের কথা বলছেন (বোর্ড প্রধানের চাপ), আমরাও দেখেছি। এটা ঠিক না। আমরা আনুষ্ঠানিকভাবে ওকে জিজ্ঞেস করেছিলাম যে যাবে কিনা। টেস্ট ম্যাচের পরে কিছু নিউজ দেখেছিলাম। যেখানে এক পত্রিকায় ছিলো যে ও যাবে, আরেকটায় দেখলাম যাবে না। এজন্য ওকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করলাম যে যাবে কিনা, সিদ্ধান্ত বদল করে কিনা। টিম ম্যানেজমেন্ট ও আমরা বসেছিলাম, হেড কোচও ছিলো। মুশফিক সরাসরি বলেছে, সে যাবে না।”

এখানেই শেষ নয়, নান্নু এনিয়ে আরও বলেন, ‘টিম ম্যানেজম্যান্টের সঙ্গে বসে আমরা পরিকল্পনা করেছি যে, যেহেতু পাকিস্তানে একটা ওয়ানডে আছে। তাই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা যদি ২-০ হয়ে যায়, তাহলে পাকিস্তানে যে দলটা খেলবে, শেষ ম্যাচের জন্য সেই এগারো জনকে খেলানোর চিন্তাভাবনা করছি।’

আসছে এপ্রিলে টাইগারদের পাকিস্তান সফর। পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ৩ এপ্রিল, করাচিতে। ৫ এপ্রিল থেকে একই ভেন্যুতে টেস্ট ম্যাচ। যদিও করাচিতে করোনা ভাইরাস আতঙ্কে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল প্রতিষ্টান। এ অবস্থায় বিসিবি সফরে যাবে কীনা তা এখনো নিশ্চিত নয়।

Previous Post

এই প্রথম এক দলে আশরাফুল-মাশরাফি!

Next Post

ওয়ানডে দলে ফিরলেন সৌম্য

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
ওয়ানডে দলে ফিরলেন সৌম্য

ওয়ানডে দলে ফিরলেন সৌম্য

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD