Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বৃষ্টিই জিতল মিরপুরে, সিরিজ ড্র

October 25, 2013
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বৃষ্টিই জিতল মিরপুরে, সিরিজ ড্র
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নাটকীয় কিছুই হল না, মাঠেই নামতে পারলেন না ক্রিকেটাররা। শেষ পর্যন্ত বৃষ্টিই জিতল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। শুক্রবার ঢাকা টেস্টের শেষ দিনের সব উত্তেজনা শেষ করে দিল কার্তিকের অনাকাংখিত বৃষ্টি! একটা বলও মাঠে গড়াল না। ড্র’ই হল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজও ড্র! নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ ড্র। আগের পাঁচটি সিরিজ জিতেছিল কিউইরা।
মিরপুরে ছুটির দিনে সকাল সাড়ে নয়টায় প্রথম মাঠ পরিদর্শনে যান আম্পায়াররা। বেলা ১০টায় ফের পরিদর্শনের পর সাড়ে দশটায় খেলা শুরুর সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্তের পর ফের শুরু হয় রিমঝিম বৃষ্টি! তাইতো বেলা দুইটার পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার।
তাতে কষ্টটা সবচেয়ে বেশি মমিনুল হকের। সেঞ্চুরিটাকে আরো বড় করতে পারলেন না তিনি। চট্রগ্রামের পর ঢাকায়ও কথা বলেছে তার ব্যাট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯ রানের জন্য দেখা পাননি ডাবল সেঞ্চুরির। ফর্মের সেই ধারাবাহিকতা থেকেছে মিরপুর শেরেবাংলাতেও। বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিন চা বিরতির পর তিনি তুলে নেন সেঞ্চুরি। অন্যপ্রান্তে এবার তাড়াহুড়ো নয়, দেখেশুনেই খেলছিলেন তামিম ইকবাল, ঠিক টেস্ট মেজাজে। কিন্তু ৭০ রানে এসে ভুল করলেন এই ওপেনার। কেন উইলিয়ামসনের বলে ক্যাচ দিলেন রস টেলরের হাতে।
বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করে স্বাগতিকরা। কিন্তু ব্যাট করতে নেমেই দল হারায় এনামুল হক ও মার্শাল আইয়ুবকে। সেই ধাক্কা সামলে উঠে দল। চতুর্থ দিনশেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দাড়ায় ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান। মমিনুল হক ১২৬ রান নিয়ে ব্যাট করছেন। সঙ্গে ছিলেন সাকিব আল হাসান, ৩২ রান নিয়ে। ১১৪ রান লিড। কিন্তু শুক্রবার মাঠে নামার সুযোগই মিলল না।
তারপরও সিরিজটা স্মরনীয় হয়ে থাকবে মমিনুলের। সেরা তারকা যে তিনিই। বাংলাদেশের কোন ব্যাটসম্যানের টানা দুই টেস্টে সেঞ্চুরির দ্বিতীয় ঘটনা এটি। এর আগে লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে টানা সেঞ্চুরি করেছিলেন তামিম।
২৯ অক্টোবর শুরু হবে দুই দেশের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৮২/১০ (তামিম ৯৫, মমিনুল ৪৭, মার্শাল ৪১; ওয়াগনার ৫/৬৪) ও ২য় ইনিংস: ২৬৯/৩ (তামিম ৭০, এনামুল ২২, মার্শাল ৯, মমিনুল ১২৬*, সাকিব ৩২*; ওয়াগনার ২/৫২)
নিউজিল্যান্ড: ১ম ইনিংস ৪৩৭/১০ (ফুলটন ১৪, রাদারফোর্ড ১৩, উইলিয়ামসন ৬২, টেইলর ৫৩, অ্যান্ডারসন ১১৬, ওয়াটলিং ৭০, ব্রেসওয়েল ১৭, সোধি ৫৮; সাকিব ৫/১০৩, রাজ্জাক ২/৯৬, নাসির ১/৭, আল-আমিন ১/৫৮)।
ফল: টেস্ট ড্র।
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: মমিনুল হক

http://youtu.be/8VyZsM1XyU8

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD