Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

হারে শুরু টাইগারদের পাকিস্তান সফর

January 24, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হারে শুরু টাইগারদের পাকিস্তান সফর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দশ বছর পর পাকিস্তানের মাটিতে পা রেখে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা বাংলাদেশ চেয়েছিল জয়ে রাঙাতে। কিন্তু শুক্রবার বাজে ব্যাটিং-ফিল্ডিংয়ের কারণে সেটা পারেনি টাইগাররা। উল্টো শোয়েব মালিকের অসাধারণ ব্যাটিংয়ের কাছে ৫ উইকেটে হেরেছে সফরকারীরা। এরফলে তিন ম্যাচের সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের দল পেছনে পড়েছে ১-০ ব্যবধানে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য ছিলো না আহামরি কিছু। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে পারেনি বড় শট খেলতে। এর খেসারত দলটিকে এদিন দিতে হয়েছে হেরে।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ স্কোর বোর্ডে তুলতে পারে মাত্র ১৪১ রান। যে লক্ষ্যামাত্রা ছুঁতে পাকিস্তানের লাগে ১৯.৩ ওভার। এজন্য তারা হারায় মাত্র ৫টি উইকেট।

ছয় মাস পর দেশের জার্সিতে ফিরে তামিম ইকবাল শুক্রবার শুরুটা করেছিলেন ধীরে। হযতো তিনি ভেবেছিলেন পরে খোলস ছেড়ে বের হবেন। ইনিংস বড় করবেন। কিন্তু এ বাঁহাতি পারেননি তেমন কিছু করতে। তবে নাঈম শেখের সঙ্গে ১১ ওভারে ৭১ রানের ভালো একটি পার্টনারশিপ দিয়ে যান। এরমধ্যে তার অবদান ছিল ৩৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৯ রান।

গেল ভারত সফরের টি-টোয়েন্টি দিয়ে টাইমলাইনে আসা নাঈমও পারেনি শুক্রবার ব্যাট হাতে ঝড় তুলতে। এ বাঁহাতি করেন ৪১ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৩ রানে ফেরেন। লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকারদের ব্যাটিং দেখে মনে হয়েছে তার খেলছেন ওয়ানডে। শেস দিকে মাহমুদউল্লাহ চেষ্টা করেছিলেন বড় শট খেলার। কিন্তু তিনিও পারেননি। যে কারণে টাইগাররা নির্ধারিত ২০ ওভারে ১৪১ রানের বেশি করতে পারেননি।

প্রতিপক্ষের সামনে ছোট্ট লক্ষ্যমাত্রা দিয়ে অবশ্য বল হাতে শফিউল ও মোস্তাফিজের নৈপুণ্যে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। শুরুতেই তারা বাবর আজম ও মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু সফরকারীদের সামনে শুক্রবার বাঁধা হয়ে দাঁড়ান অভিজ্ঞ শোয়েব মালিক। বলতে গেলে এ ডানহাতি একাই অনেকটা সহজেই ম্যাচ বের করে নেন। তৃতীয় উইকেটে অবশ্য তার সঙ্গে ৪৬ রানের সময়উপযোগি জুটি গড়তে দারুণ খেলেন অভিষিক্ত ওপেনার আহসান। শেষ পর্যন্ত বিপ্লব আহসানকে ফিরিয়ে দিলেও শোয়েব ছিলেন অন্য প্রান্তে মাথা ব্যাথার কারণ। তিনিই ধীরে ধীরে স্বাগতিকদের জয়ের দিকে নেন। এক পর্যায়ে ৪০ বলে ৫ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩ বল আগেই পাকিস্তানের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ এ তারকা। ৪৫ বলে ৫ চারে ৫৮ রানে অপরাজিত ছিলেন মালিক। এ সুবাদে তিনিই হয়েছেন ম্যাচসেরা।

অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে শোয়েব মালিকই হয়েছেন ম্যাচসেরা। সিরিজের ঘুরে দাঁড়ানোর ম্যাচে শনিবারই পাকিস্তানের বিপক্ষে ফের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৫ (তামিম ৩৯, নাঈম ৪৩, লিটন ১২, মাহমুদউল্লাহ ১৯*, আফিফ ৯, সৌম্য ৭, মিথুন ৫*; ইমাদ ৩-০-১৫-০, আফ্রিদি ৪-০-২৩-১, হাসনাইন ৪-০-৩৬-০, রউফ ৪-০-৩২-১, মালিক ১-০-৬-০, শাদাব ৪-০-২৬-১)

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪২/৫ (বাবর ০, এহসান ৩৬, হাফিজ ১৭, মালিক ৫৮*, ইফতিখার ১৬, ইমাদ ৬, রিজওয়ান ৫*; শফিউল ৪-০-২৭-২, মোস্তাফিজ ৪-০-৪০-১, আল আমিন ৪-০-১৮-১, সৌম্য ২.৩-০-২২-০, আমিনুল ৪-০-২৮-১, আফিফ ১-০-৬-০)

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: শোয়েব মালিক

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD