Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

এ মাসেই দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব

January 11, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এ মাসেই দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চলতি মাসেই মাঠে গড়াবে ‘প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০’। যেখানে লড়বে ৫৫৬টি স্কুল দল। ১১ হাজারের বেশি ক্রিকেটারের এ প্রতিযোগিতা শুরু হবে দেশের ৬৪ জেলায়, ৭০টি ভেন্যুতে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারই দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে লড়বে ১১ হাজারেরও বেশি ক্ষুদে ক্রিকেটাররা।

আগামী ২০ জানুয়ারি থেকে মাঠের লড়াইয়ে নামবে ক্ষুদে ক্রিকেটাররা। স্কুল ক্রিকেটের পৃষ্টপোষক এবারও প্রাইম ব্যাংক। অন্যবারের মতো অবশ্য টুর্নামেন্টের নাম থাকছে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন হওয়ায় নামটা হচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।’

জেলা পর্যায়ে শুরু হবে এ প্রতিযোগিতা। এরপর ৬৪ জেলার চ্যাম্পিয়নদের নিয়ে বিভাগীয় পর্যায়ের লড়াই। ৭ বিভাগের চ্যাম্পিয়ন আর ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলকে নিয়ে জাতীয় পর্যায়ের খেলা শেষে পাওয়া যাবে চ্যাম্পিয়ন স্কুলকে।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচন করা হয় দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের লগো। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ অনেকেই।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD