Wednesday, July 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গিবসনই হচ্ছেন মোস্তাফিজদের বোলিং কোচ!

January 6, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
গিবসনই হচ্ছেন মোস্তাফিজদের বোলিং কোচ!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গুঞ্জন ছিল বেশ আগে থেকেই বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন ওটিন গিবসন। এ ব্যাপারটি নিয়ে বেশ কথা বার্তাও নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এগিয়েছে ক্যারিবিয় সাবেক এ ক্রিকেটারের। সোমবার কুমিল্লা ওয়ারিয়র্সের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে এমন তথ্যই দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ ক্রিকেটার।

আগেই জানতেন টাইগারদের বোলিং কোচের প্রস্তাব পাবেন গিবসন। শেষ পর্যন্ত সেটা তিনি পেয়েছেনও। আপাতত বিসিবির সঙ্গে আলোচনা চলছে তার।

এবার বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হয়ে এসেছেন গিবসন। বিসিবি একাডেমি মাঠে সোমবার দলটির অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গিবসন নিশ্চিত করলেন বাংলাদেশের বোলিং কোচের প্রস্তাব পাওয়ার কথা, ‘আলোচনা চলছে, অবশ্যই চলছে। এটা আমি অস্বীকার করব না। তবে চূড়ান্ত কিছু হওয়া এখনও অনেক অনেক দূর। তবে আলোচনা চলছে। দেখি কী হয়…অবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।’

একাধিক দলের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গিবসনের। সবশেষ তিনি এ দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচও ছিলেন, তার কোচিংয়ে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। দুই দফায় বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ইংল্যান্ড জাতীয় দলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের স্বাদ প্রথম পেয়েছেন কুমিল্লার দায়িত্ব দিয়েই।

টাইগারদের বোলিং কোচের দায়িত্ব পেলে তার কাজে সহায়তা করবে এবার বিপিএলে কাজ করার অভিজ্ঞতা। এমনটাই মনে করেন গিবসন, ‘কিছু ক্রিকেটারকে আমি এর মধ্যেই চিনতে পেরেছি। আল আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। আমি নিজেও ক্রিকেটার ছিলাম, তাই ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হয়, জানা আছে আমার। এখানে এসে তাই তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই।’

Previous Post

ফেডারেশন কাপ বসুন্ধরা কিংসের

Next Post

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে থাকছে বাংলাদেশের দুই আম্পায়ার

Related Posts

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

0
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

5
নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের
বিশেষ প্রতিবেদন

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

7
Next Post
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে থাকছে বাংলাদেশের দুই আম্পায়ার

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে থাকছে বাংলাদেশের দুই আম্পায়ার

Discussion about this post

সর্বশেষ..

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

by cricbdadmin
0
0

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। টেস্টে ইনিংস ব্যবধানে হার, ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি...

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

by cricbdadmin
0
7

তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়েও বড় সংগ্রহ গড়ে তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে...

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

by cricbdadmin
0
7

টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর এবার টি-টোয়েন্টি মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

টি-টোয়েন্টিতে জয়ের খোঁজে বাংলাদেশ

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত খুব বেশি সুখস্মৃতি জমা হয়নি বাংলাদেশের ঝুলিতে। টেস্টে ইনিংস ব্যবধানে হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া। তবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD