Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অনড় বিসিবি

December 21, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অনড় বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

২০২০ সালের জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে পূর্নাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। সূচি অনুযায়ী সেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টে অংশ নেবে টিম টাইগার্স। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে পাক সফরে লাল-সবুজদের শুরু টি-টোয়েন্টি সিরিজ খেলাতে। এরইমধ্যে ব্যাপারটি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) জানিয়েছে সংস্থাটি। এখন পর্যন্ত দেশের ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্তে অনড় বলে শনিবার জানিয়েছেন বিসিবি’র সিইও নিজামদ্দিন চৌধুরী সুজন।

পাকিস্তানে আগামী সফরটি যাতে সংক্ষিপ্ত হয় সে জন্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ বাদ দিয়ে শুধু তিনটি টি-টোয়েন্টি খেলতে আগ্রহী বিসিবি। নিরাপত্তা ব্যবস্থা যেমনই থাকুক না কেন বাংলাদেশ সাত দিনের বেশি পাকিস্তানে থাকবে না বলে পিসিবিকে জানিয়েছে। আর তিনটি টি-টোয়েন্টি একটি নির্দিষ্ট ভেন্যুতেই খেলার ইচ্ছা। ইতিমধ্যে পছন্দের ভেন্যুর কথাও পিসিবিকে জানিয়ে দিয়েছে বিসিবি, যদিও নিজাম উদ্দিন চৌধুরী এখনই ভেন্যুটির নাম বলতে চান না, ‘সবসময় পিসিবির সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা ইতিমধ্যে তাদের জানিয়েছি, দীর্ঘ সময় পাকিস্তানে অবস্থান করার পক্ষপাতী আমরা নই। টেস্ট দুটি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হলে খেলবো। তবে তিনটি টি-টোয়েন্টি খেলতে আমাদের কোনো আপত্তি নেই। তবে এই ম্যাচগুলো নির্দিষ্ট ভেন্যুতে খেলতে চাই। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নির্দিষ্ট ভেন্যুর নাম জানিয়ে দিয়েছি। নিরাপত্তার সার্বিক দিক বিবেচনা করে পিসিবি হয়তো বিষয়টি বিবেচনা করবে।’

পাকিস্তান সফর সংক্ষিপ্ত করবে কেন বিসিবি? এ ব্যাপারে নিজাম উদ্দিন বলেছেন, ‘সংক্ষিপ্ত সময় আর দীর্ঘ সময় থাকার মধ্যে কতটা পার্থক্য আছে- নিরাপত্তা বিশ্লেষকেরা ভালোই বুঝতে পারবেন। দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট একটি গন্ডির মধ্যে থাকা, চলাফেরায় সীমাবদ্ধাতাসহ নানা ইস্যুতে আমরা সংক্ষিপ্ত সফর করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’

এরআগে গত বুধবার বাংলাদেশের আসন্ন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলে পিসিবি। সেখানে বিসিবির পূর্ণাঙ্গ সফরে যেতে না চাওয়ার ব্যাপারে পরিষ্কার বিরক্তি প্রকাশ করেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

গত অক্টোবরে বাংলাদেশের নিরাপত্তা প্রতিনিধি দল ঘুরে এসেছে পাকিস্তান। তাদের রিপোর্টের ভিত্তিতে অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের মেয়েরা সেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলে এসেছে। একই সময়ে পাকিস্তানে খেলে এসেছে অনূর্ধ্ব-১৬ দলও। তাই নতুন করে আর পর্যবেক্ষক দল পাঠানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাহী, ‘কয়েক মাস আগে সরকারী প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছিলো। ওই রিপোর্টকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। ওই রিপোর্টের উপরই নির্ভর করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো। নতুন করে কোনো নিরাপত্তা পর্ববেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই। হাইকমিশন ও আইসিসির স্বাধীন মতামতকে আমরা গুরুত্ব দেবো।’

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD