Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ

November 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ভারতের মাটিতে ভারতকে হারানো বাংলাদেশের জন্য একটা সময় ছিল অসাধ্য সাধনের মতোই ব্যাপার। কিন্তু সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর কাজটা এখন আর অতটা কঠিন বলে মনে হচ্ছে না টাইগারদের। আর মাত্র একটি ম্যাচ জিতলেই বাংলাদেশ নিজেদের করে নেবে সিরিজ। সেটা এক ম্যাচ হাতে রেখেই বৃহস্পতিবার করতে চাই টিম টাইগার্স। বুধবার রাজকোটের সংবাদ সম্মেলনে এমন আভাসই দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটাই মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। এরআগে ম্যাচে দিল্লিতে টাইগাররা জিতেছিল ৭ উইকেটে।

প্রথম ম্যাচে জেতায় খোজ মেজাজে রয়েছে বাংলাদেশ। গতকাল অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়ে দেন, সিরিজ জেতার সুযোগ কাজে লাগাতে অধীর হয়ে আছে তারা,‘আমরা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারছি, তারা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবে। ওরা মরিয়া হয়ে আছে, আমরাও কিন্তু মরিয়া হয়ে আছি। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। আমরা প্রথমবারের মতো ভারতে একটা দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছি। যদি আমরা ভালো খেলে সিরিজটা জিততে পারি আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে।’

ভারতকে হারাতে বৃহস্পতিবার তিন বিভাগেই ভালো করতে হবে বাংলাদেশকে। ব্যাপারটি সম্পর্কে আগে থেকেই সবাই অবগত। বুধবার অবশ্য আরেকবার সতীর্থদের সেটা মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টিতে আমার মনে হয়, আপনি যদি উইকেট বুঝতে পারেন, সেই অনুযায়ী বোলিংয়ের লেংথ ঠিক করতে পারেন এবং ফিল্ড প্লেসিং করতে পারেন তাহলে আপনার জেতার ভালো সুযোগ থাকবে। টি-টোয়েন্টি ক্রিকেটই এমন, এখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা পরিকল্পনা নিয়ে আপনি এগোলেন এরপর হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো, এই ধরনের মানিয়ে নেওয়ার সামর্থ্য থাকা বেশি প্রয়োজন।’

প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে বাংলাদেশ। তাই বৃহস্পতিবারের ম্যাচে টাইগার ভক্তদের প্রত্যাশার পারদটা নিশ্চয়ই বেশি? তবে ব্যাপারটি নিয়ে ভাবছেন না মাহমুদউল্লাহ রিয়াদ, ‘অবশ্যই এটা দুর্দান্ত সুযোগ (সিরিজ জেতার)। যখন আপনি প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকবেন, সব সময়ই ভালো সুযোগ। ছেলেরাও উদ্যমী হয়ে আছে ভালো কিছু করতে। আশা করি, আজ ভালো কিছু করে দেখাতে পারব। শুরু থেকে আমাদের উপর আসলে কোনো চাপ ছিল না। কারণ এখানে আমাদের হারানোর কিছু ছিল না। পাওয়ার ছিল অনেক। আজও তেমন আমাদের পাওয়ার থাকবে অনেক। আমরা আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলব।’

এখন পর্যন্ত আন্তর্জাতিক রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি হয়েছে দুটি। দুটিতেই দেখা গেছে রানবন্যা। বৃহস্পতিবারও এখানকার উইকেট হবে ব্যাটিং সহায়ক। ব্যাপারটি তাই মাথায় রাখছে বাংলাদেশ। যদিও এ ম্যাচের একাদশ এখনও ঠিক হয়নি। ম্যাচের দিন উইকেজট ও আবহাওয়ায় অবস্থা দেখেই একাদশ ঠিক হবে বলে আভাস দিয়েছেন অধিনায়ক।

ভারত এখন পর্যন্ত নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে। এবার সেই দলে নাম লেখানোর অপেক্ষায় টিম বাংলাদেশ। তবে প্রশ্নটা কিন্তু মোটা দাগে থেকেই যাচ্ছে, পারবেন তো মাহমুদউল্লাহ রিয়াদরা।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD